এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রাস্তা সংস্কারের দাবি নিয়ে রাণীচক রাস্তা অবরোধ করল বিজেপি

Published on: July 7, 2020 । 12:22 PM

শীতল বাঙাল:ঘাটাল-রাণীচক রাস্তা বেহাল। রাস্তার মধ্যেই রয়েছে বড় বড় খানা-খন্দ। ওই রাস্তাটিকে অবিলম্বে সংস্কারের দাবিতে পথ অবরোধ করল বিজেপি। আজ ৭ জুলাই মঙ্গলবার ঘাটাল-রাণীচক রাস্তার উপর কপাটিয়া পুলের সামনে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করা হয়।
ঘাটাল শহরের কলেজ মোড় থেকে পশ্চিম মেদিনীপুরের একেবারে সীমানা রাণীচক পর্যন্ত ওই রাস্তাটি গিয়েছে। ওই রাস্তা দিয়ে পশ্চিম মেদিনীপুরের মানুষ জন ছাড়াও হুগলি ও হাওড়া জেলার একাংশের মানুষ নিয়মিত যাতায়াত করেন। প্রচুর মানুষ যাতায়াত করার জন্যই ওই সড়কে বেশ কিছু যাত্রীবাহী ট্রেকার, অটো, টোটো এবং বাসও যাতায়াত করে। অথচ রাস্তাটি দীর্ঘদিন বেহাল অবস্থায় রয়েছে। রাস্তার উপর বড় বড় গর্ত, গর্তের মধ্যে জল জমে থাকার ফলে যাতায়াতের সমস্যা হয়। প্রতিদিনই নানা ধরনের অঘটন হয়।  নিত্যযাত্রীদের অভিযোগ, ওই রাস্তাটি সংস্কার করার বিষয়ে স্থানীয় প্রশাসনকে বার বার জানিয়েও কোনও লাভ হয়নি। তারা এবিষয়ে উদাসীন বলে অভিযোগ। যদিও পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ বলেন, রাস্তাটি শীঘ্রই সংস্কার করা হবে।
ওই কথায় বিশ্বাস করছে না বিজেপি। বিজেপির ঘাটাল পূর্ব মণ্ডলের সভাপতি বিশ্বজিৎ জানা বলেন, ওই ধরনের প্রতিশ্রুতি প্রতিবারেই দেওয়া হয়। কখনও বাস্তবায়িত হয়নি। তাই  আমরা এদিন অবরোধের সিদ্ধান্ত নিই।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক