এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

যাত্রী ভর্তি মেদিনীপুর গামী বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে,রামগড় চাতালে,ইতিমধ্যেই ১জনের যাত্রীর মৃত্যু

Published on: November 16, 2020 । 1:14 PM

সৌমেন মিশ্র:ভাইফোঁটার সকালেই ভয়াবহ দুর্ঘটনার কবলে মেদিনীপুরে যাবার পথে যাত্রী ভর্তি বাস। ঘটনাস্থলেই মৃত্যু এক যাত্রীর। ঘটনা ঘাটাল মেদিনীপুর সড়কের দাসপুর থানার রামগড় চাতালের মোড়ে। আজ সোমবার ভাইফোঁটার সকালে সকাল প্রায় সাড়ে ৯টা নাগাদ প্রায় ৭০ থেকে ৮০ জন যাত্রী নিয়ে রাস্তার মধ্যেই পালটি খায় এক ঘাটাল মেদিনীপুর বাস। বাসের মধ্যেই মাথার কিছু অংশ উড়ে গেলে ঘটনা স্থলেই মৃত্যু হয় কেশপুর থানার মুকুন্দপুরের মোবাইদুল মল্লিক নামে বছর ২৫ এর এক যুবকের।

বাসের মধ্যে আটকা পড়া যাত্রীদের উদ্ধারে নামে স্থানীয়রা। ঘটনার ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যান দাসপুর থানের ওসি সুদীপ ঘোষালকে সাথে নিয়ে ঘাটালের এস ডি পি ও অগ্নিশ্বর চৌধুরী। আহতদের উদ্ধার করে ঘাটাল ও নাড়াজোল হাসপাতালে পাঠান। ঘাটাল মেদিনীপুর সড়কের স্বাভাবিক যাতায়াত স্তব্ধ হয়ে পড়ে। দুই পুলিশ আধিকারিক দাঁড়িয়ে থেকে বাসটিকে সরিয়ে ঘন্টাখানেকের মধ্যে ওই সড়কের স্বাভাবিক যাতায়াত ফিরিয়ে আনেন। ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিস্বর চৌধুরী জানান,দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে পাশাপাশি দুর্ঘটনায় জখম মোট ৮ জনকে ঘাটাল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৫ জনকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন মহিলা ও শিশুও রয়েছে বলে জানাগেছে। ১ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে বাসের চালক ও অন্যান্যরা পলাতক। ওই দুর্ঘটনাগ্রস্থ বাসের যাত্রীদের অভিযোগ,বাসটি বকুলতলায় দাঁড়িয়ে থাকার পর থেকেই অত্যধিক গতিবেগে ছিল। ঘটনার কিছু আগে থেকেই চালক মোবাইলে কথা বলেই চলেছিলেন। অত্যধিক গতিবেগ সাথে চালকের দায়িত্ব হীনতার জন্যই এই দুর্ঘটনা,দাবি স্থানীয়দেরও।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক