এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটাল পাঁশকুড়া সড়কে ওভার লোডেড গাড়ির ধাক্কা একাধিক গাড়িকে

Published on: February 14, 2020 । 6:20 PM

ওভার লোড পাথরের লরির নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা একের পর এক গাড়িকে। লরিটির প্রথম ধাক্কা সামনে থাকা প্রাইভেট কারকে,সেই কারের ধাক্কা আবার সামনের মারুতিকে। পথ দুর্ঘটনায় গুরুতর জখম না হলেও অল্পের জন্য রক্ষা মারুতি ও সুইফটের চালকদের।

ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার বেলিয়াঘাটার। শুক্রবারের বিকেল ৪ টা ১০মিনিট নাগাদ ঘাটাল পাঁশকুড়া সড়কের বেলিয়েঘাটায় ঘাটালের দিক থেকে আসা এক পাথর বোঝাই ওভার লোড লরি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি সুইফট গাড়িকে ধাক্কা দিলে সে আবার গিয়ে সামনের মারুতিকে ধাক্কা দেয়।

ঘটনার জেরে কিছুক্ষণের জন্য ব্যহত হয়ে ঘাটাল পাঁশকুড়া সড়কের স্বাভাবিক যানচলাচল। পরে দাসপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বলে জানা গেছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭