এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের বেলতলায় লরি উল্টে গিয়ে পড়ল খালে,গাড়িতে তখন ৭ জন

Published on: July 7, 2021 । 9:42 PM

বিশ্বজিৎ মান্না,দাসপুর:দাসপুর থানার কোল্মীজোড় থেকে বেলতলা হয়ে ঘাটাল পাঁশকুড়া সড়কে যাবার কিছু আগে কাঠ বোঝাই লরি উল্টে পড়ল রাস্তার পাশের জলনিকাশির খালে। কাঠভর্তি গাড়ির উপর তখন ৪ জন অন্যদিকে গাড়ির মধ্যে চালক সহ আরও ২ জন।

স্থানীয়দের থেকে জানাগেছে আজ বুধবার বিকেল প্রায় সাড়ে ৫টা নাগাদ কাঠ বোঝাই লরিটি কোল্মীজোড় থেকে বেলতলার দিকে আসার পথে বেলতলার কিছু আগে শঙ্খ শোভা দোকানের ঠিক উলটো দিকে সামনে থেকে আসা অন্য একটি গাড়িকে পাশ দিতে গিয়ে কাঠ বোঝাই লরিটি রাস্তার পাশের খালে উল্টে পড়ে এই দুর্ঘটনা। গাড়িটি ঠিক উলটানোর মূহুর্তে গাড়ির উপরে থাকা ৪ ব্যক্তি রাস্তায় লাফিয়ে প্রাণে রক্ষা পায়। তবে তারা সামান্য আহত হন।

অন্যদিকে তখন গাড়ির মধ্যেই আটকা পড়ে চালক সহ অপর ৩ ব্যক্তি। স্থানীয়দের তৎপরতায় তাদের উদ্ধার সম্ভব হয়। আজকের এই দুর্ঘটনার জেরে ওই গ্রামীন রাস্তায় কিছু সময়ের জন্য যানজট সৃষ্টি হলেও পরে স্থানীয় সিভিক ও ভিলেজ পুলিশের তৎপরতায় তা স্বাভাবিক হয়।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

ভুল পরিচয়ে অপহরণের চেষ্টা নাকি রিহ্যাবের আড়ালে গুন্ডাগিরি! চন্দ্রকোণায় গণধোলাইয়ের শিকার চার যুবক

১৪ বছর পর ঘাটালে সার্কাস, মাঠ দখল ঘিরে ক্রীড়াপ্রেমীদের ক্ষোভ ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে সার্কাস

চন্দ্রকোনা থানা এলাকা থেকে গ্রেফতার দাসপুর থানার হরিরামপুরে মনসা মন্দির চুরির মূল পান্ডা

পারিবারিক অশান্তির জেরে শাশুড়ির মাথা ফাটানোর অভিযোগ বৌমার বিরুদ্ধে, বৌমার খোঁজে পুলিশ

সাগরপুর প্রাথমিক স্কুলের মুকুটে নয়া পালক, ‘বিদ্যাসাগর শিক্ষা সম্মান’ পাচ্ছেন বিশ্বজিৎবাবু

ঘাটাল শহরে উচ্ছেদের নামে প্রশাসনের এই নাটক করার কি আদৌ প্রয়োজন ছিল বলে মনে হয়?