এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দুর্ঘটনা!বেহাল রাস্তার হাল ফেরাতে মরিয়া নিত্যযাত্রী থেকে জাড়া শ্রীনগরের বাসিন্দারা

Published on: October 21, 2019 । 9:23 AM

বেহাল রাস্তা থমকে যোগাযোগ, নাজেহাল সাধারণ! স্থানীয় সংবাদের ক্যামেরা চলাকালীনও পথ দুর্ঘটনার কবলে পড়লেন এক বাইক আরোহী।

ঘটনা চন্দ্রকোণা এলাকার ক্ষীরপাই তারকেশ্বর সড়কের। এই সড়কের বওড়া,মহাবালা বিশেষ করে জাড়া,কোচগেড়িয়া,শ্রীনগর,রামজীবনপুর এলাকার রাস্তা এতটাই খারাপ যে রাস্তার মধ্যেকার পিচের পরতটুকিও নেই। রাস্তা সারাইয়ের নামে ঢালা হচ্ছে ভাঙা ইঁট।
জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই রাজ্য সড়ক মেদিনীপুর,হুগলী ও বর্ধমানের সাথে সংযোগকারী অন্যতম প্রধান সড়ক।

রাস্তা খারাপের কারণে প্রায়শই পথ দুর্ঘটনার শিকার হচ্ছেন পথ চলতি মানুষ থেকে এলাকাবাসী,প্রাণহানিও হয়েছে একাধিক। বেহাল রাস্তার হাল ফেরাতে মরিয়া হয়ে উঠতে দেখা যাচ্ছে সাধারণ এলাকাবাসী থেকে পথ চলতি মানুষ ও যানবাহনের চালকদেরও। আমাদের ক্যামেরা দেখেই ক্ষোভে ফেটে পড়লেন তাঁরা।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক