এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ভোরে পুজোর ফুল তুলতে গিয়ে ঘাটাল শহরে ধর্ষিতা হলেন প্রৌঢ়া

Published on: August 20, 2021 । 2:11 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ভোরে পুজোর ফুল তুলতে গিয়ে ধর্ষিতা হলেন ঘাটাল শহরের ১৪ নম্বর ওয়ার্ডের এক প্রৌঢ়া। আজ ২০ আগস্ট শুক্রবার ভোরে ওই ঘটনাটি ঘটেছে। ধর্ষিতা জানান, অন্যান্য দিনের মতো আজ ভোরে তিনি ১৩ নম্বর ওয়ার্ডের পরেশনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুজোর ফুল তুলতে গিয়েছিলেন। ওই সময় কাশীনাথ রায় নামে শহরের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক প্রৌঢ় চুপিসারে গিয়ে তাঁকে ঝাপটে ধরে ফেলে। তারপর তাঁর মুখে বেঁধে দিয়ে ধর্ষণ করে। শুধু তাই নয়,  ধর্ষণ করার পর ধর্ষিতার হাতে টাকা গুঁজে দিয়ে শাসিয়ে বলেন ওই ঘটনা যেন কাউকে না বলা হয়। ওই প্রৌঢ়া কোনও রকমে বাড়ি ফিরে এসে পরিবারের সবাইকে ঘটনাটি জানান। ঘাটাল থানাতেও অভিযোগ করা হয়। ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী বলেন, আমরা একটি অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছি। মহিলার মেডিক্যাল টেস্ট করা হচ্ছে। কাশীনাথ রায় নামে অভিযুক্তের তল্লাশি চলছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক