এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল-পাঁশকুড়া রাস্তা সম্প্রসারণ: ব্যাবসায়ীদের পুনর্বাসনের দাবিতে মহকুমা শাসক ও পূর্ত দপ্তরে গণ ডেপুটেশন

Published on: February 10, 2021 । 4:44 PM

মেহেবুব আলম:ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক পার্শ্বস্থ হকার, ক্ষুদ্র ব্যবসায়ী ও ঝুপড়িবাসীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে আজ ১০ ফেব্রুয়ারি ঘাটাল মহকুমা শাসক ও ঘাটাল হাইওয়ে ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের নিকট গণ ডেপুটেশন দিল ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক পার্শ্বস্থ ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি।
এই ডেপুটেশনে বিভিন্ন বাসস্টপেজ শাখা থেকে উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা দাবি করেন, রাস্তা সংস্কারের কাজ সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রশাসন, এলাকার জনপ্রতিনিধি, পথিপার্শ্বস্থ দোকানদার ও হাট কমিটির প্রতিনিধিদের নিয়ে সভা করে একটি কমিটি গঠন করতে হবে। পথিপার্শ্বস্থ দোকানঘরগুলি প্রস্তাবিত ১০ মিটার পিচ থেকে পথচারীদের জন্য পাঁচ ফুট ছেড়ে দোকানঘর রাখার অনুমতি দিতে হবে। এর মধ্যে দোকানের যে অংশটুকু পড়বে তা কমিটির নেতৃত্বের আলোচনার মধ্যে সংশ্লিষ্ট দোকানদারকে নিজ উদ্যোগে ভেঙে নেওয়ার সুযোগ দিতে হবে। হকার আইন ২০১৪ অনুসারে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কমিটি গঠন এবং উচ্ছেদ হওয়া দোকানদারদের নামের তালিকা তৈরি করে তাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এই কর্মসূচিতে অল বেঙ্গল হকার্স ইউনিয়নের রাজ্য সভাপতি মধুসূদন বেরা, কমিটির উপদেষ্টা নারায়ণ নায়ক এবং বিভিন্ন স্টপেজ থেকে তিনশ’র বেশি ক্ষুদ্র ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক