এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

প্রশাসনের তৎপরতায় মনশুকা থেকে প্রসূতিকে উদ্ধার করল এনডিআরএফ

Published on: October 1, 2021 । 6:38 PM

মন্দিরা মাজি, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: মনশুকার মেঠালা আদক পাড়া থেকে এক প্রসূতিকে উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা বাহিনী। ওই প্রসূতিকে উদ্ধার করে ঘাটালের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার জন্য ভর্তির ব্যবস্থা করা হয়।

আজ ১ অক্টোবর রেখা হাজরা নামে ওই মহিলাকে স্পিড বোটে করে উদ্ধার করে নিয়ে আসা হয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ দুপুর ২.৩০ টা রেখাদেবীর প্রসব যন্ত্রণা হওয়ায় বাড়ির লোকজন তড়িঘড়ি করে স্থানীয় পঞ্চায়েত সদস্য আদককে জানান। তিনি বিষয়টি প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই মারফত ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসকে জানান। মহকুমা বিপর্যয় মোকাবিলা আধিকারিক শিবপ্রসাদ ঘোষ বলেন, এসডিওর থেকে খবর মাত্রই আমরা স্পিড বোট নিয়ে মনশুকার ওই এলাকায় পৌঁছে যাই। তারপর সেখান থেকে ওই প্রসূতিকে উদ্ধার করে ঘাটালের একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি করার ব্যবস্থা করি।

স্থানীয় বাসিন্দা অজয় চৌধুরী বলেন, রেখাদেবীকে ভর্তি করার পর অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে প্রশাসনের এই তৎপরতা আমাদের খুবই ভালো লেগেছে। গতবারের বন্যাতেও মনসুকা থেকেই এমনই এক প্রসূতিকে এনডিআরএফ টিম পাঠিয়ে উদ্ধার করার ব্যবস্থা করেছিলেন মহকুমা শাসক। প্রশাসনের এই কাজে খুবই খুশি এলাকার মানুষজন।

 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও