এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ওসি দেবাংশু ভৌমিক বন সৃজনে অংশগ্রহণ করলেন

Published on: July 19, 2021 । 8:36 PM

জগদীশ শাসমল(শিক্ষক), অতিথি সাংবাদিক, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল থানার উদ্যোগে ঘাটাল পুরসভার ১নম্বর ওয়ার্ড শুকচন্দ্রপুরের  সার্কিট বাঁধে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হল। আজ ১৯ জুলাই ওই বৃক্ষ রোপন কর্মসূচিতে  উপস্থিত ছিলেন ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক, ঘাটাল মহকুমা সোশ্যাল ফরেস্ট্রির রেঞ্জার বিশ্বনাথ মুদিকোরা, ঘাটাল পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন বিভাসচন্দ্র ঘোষ, ১ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর উদয়শংকর সিংহরায় প্রমুখ। উদয়বাবু জানান, আজ সার্কিট বাঁধে বেশ কয়েকটি বৃক্ষ চারা রোপন করা হয়।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব