এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দুই মা এক মেয়ে: এবার পুজোয় মায়ের হাত ধরে ঠাকুর দেখা হলো না চার দেওয়ালে বন্দি মেয়ের

Published on: October 17, 2021 । 9:19 AM

মনসারাম কর, সাংবাদিক, স্থানীয় সংবাদ: অভাবের সংসার তবুও পুজো এলেই কুড়িয়ে পাওয়া ছোট মেয়েটিকে একটা নতুন জামা কিনে দিতেন ঘাটালের সেই দম্পতি। অন্যান্য পরিবারের মত প্রত্যেক বছর পুজোর কটা দিন মেয়ের হাত ধরে কয়েকটা পুজোমণ্ডপে প্রতিমা দেখাতে নিয়ে যেতেন ঘাটালের দেবু দোলই ও ছবিরাণী দোলই। কিন্তু এবছর তা আর হয়নি। ছোট মেয়েটিকে কুড়িয়ে পাওয়ার পর যার নাম দিয়েছিলেন পিউ সেও ভাবেনি তার জীবনে এরকম কিছু ঘটবে। আইনের গেরোয় মাকে ছেড়ে ১৩ বছরের মেয়েটিকে  এখন মেদিনীপুরের  শিশু কল্যান হোমে কাটাতে হচ্ছে। স্বাভাবিক ভাবেই কয়েকটি প্রশ্ন উঁকি দিচ্ছে। কী অপরাধ এই ছোট মেয়েটির? পুজোর সময় মাকে কাছে না পেয়ে ছোট মেয়েটির মনের মধ্যে কতটা কষ্ট হচ্ছে? পালিকা মা ছবিদেবী জানিয়েছেন, আইনের জটে পজোর সময় মেয়েকে দেখতে পাননি, মনে যন্ত্রণা নিয়ে প্রতিটা মুহূর্ত কেটেছে, অভাবের সংসার হলেও প্রত্যেক বছর মেয়েকে সাথে নিয়ে কয়েকটি পুজোমণ্ডপে ঠাকুর দেখাতে নিয়ে যেতেন তাঁরা, এক প্লেট ঘুগনি আর একটা সেদ্ধ ডিম কিনে দিলেই পিউ খুব খুশি হতো। গর্ভধারিনী মা ইতু সামন্তর কাছে তার মেয়ের নাম রানী, রানীকে  ফিরে পাওয়ার দাবিতে অনড় তিনিও।
আইনি জটলার সূত্রপাত আজ থেকে দশ মাস আগে। গর্ভধারিনী মায়ের বাড়ি খড়ার শহরে আর পালিকা মায়ের বাড়ি ঘাটালের পাকাঘাট বাঁধপাড়ায়। গর্ভধারিনী মায়ের দাবি তার মেয়ে রানী যখন ছোট ছিল তখন তিনি নিজে মানসিক ভারসাম্যহীন ছিলেন। সেই অবস্থায় হঠাৎ ছোট মেয়েটিকে তার কাছে আর দেখতে পাননি। পালিকা মা জানিয়েছেন ঘাটালের এক রাস্তার পাশ থেকে দেড় বছরের মেয়েটিকে কুড়িয়ে নিয়ে এসে কোলে পিঠে করে মানুষ করেছেন। নাম দিয়েছেন পিউ। ১২ বছর বয়স পর্ষন্ত পিউ নামেই সে বড় হয়েছে পালিকা মায়ের কাছে। এর পরেই হঠাৎ ছন্দপতন। পালিকা মায়ের বাড়িতে একদিন হঠাৎ পৌঁছে যান গর্ভধারিনী মা ও পুলিশ। আইনের বলে পুলিশ ছোট মেয়েটিকে সেখান থেকে নিয়ে মেদিনীপুরের হোমে পাঠিয়ে দেন। তারপর থেকে পিউ এর ঠিকানা  হয়েছে সেই হোম। হোম কর্তৃপক্ষ মেয়েকে কার কাছে ফেরাবে সেই নিয়ে বড় জট তৈরি হয়েছে এই মুহূর্তে। তবে মেয়ের বয়স ১৮ বছর হলে সে নিজেই সিদ্ধান্ত নিতে পারবে কার কাছে থাকবে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও