এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দুঃস্থ শিশুদের নতুন পোশাক বিতরণ করল ঘাটালের ‘কলমের স্পর্শে’

Published on: October 13, 2021 । 9:11 AM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: পুজোয় দুঃস্থ পরিবারের শিশুদের মুখে একটু হাসি ফুটিয়ে তুলতে তাদের নতুন পোশাক, শুকনো খাবার, চকলেট বিতরণ করল ‘কলমের স্পর্শে’ নামে সমাজসেবী সংগঠন। ১২ অক্টোবর ঘাটালের স্টেট ব্যাংক সংলগ্ন স্থানে ওই কর্মসূচিটি হয়। ওই সংগঠনের পক্ষে সৈকত রায়, আবির চক্রবর্তী, কৃষ্ণেন্দু মাইতি, সমীরণ জানা, শোভন মুখার্জি, জিয়ার সরেন, নীল আচার্য, রনি আনসারী, সৌরভ শুভ ভৌমিক বলেন, বিদ্যাসাগর ব্রিজের নিচে বা রাস্তার পাশে যে অসহায় পরিবারগুলো থাকেন ওই পরিবারের প্রায় ৫৫ জন শিশুদের হাতে জামা-কাপড়, খাবার, চকোলেট তুলে দিয়ে তাদের খুশির মুহূর্তের সঙ্গী হতে পেরে খুব আনন্দিত। পোশাকগুলো তুলে দেন সমাজসেবী সন্তু মোদক। আগামীদিনেও এইভাবেই সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে বিভিন্নভাবে দাঁড়াবার অঙ্গীকার করেন ওই সংগঠনের সবাই।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব