এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মহকুমার বেশ কয়েকটি এলাকাকে কন্টেইনমেন্ট জোন করা হচ্ছে

Published on: July 20, 2020 । 12:24 PM

তৃপ্তি পাল কর্মকার:  পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের নির্দেশে আজ ২০ জুলাই থেকে আগামী ৩১ জুলাই পর্যন্ত ঘাটাল মহকুমার বেশ কয়েকটি এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হল। সেই জায়গাগুলি হল:•দাসপুর-১ ব্লকের: দাসপুর-১ গ্রামপঞ্চায়েতের লাওদা। পুরো দাসপুর-২ গ্রামপঞ্চায়েত এলাকা। নন্দনপুর গ্রামপঞ্চায়েতের তিলন্দা গ্রামের একাংশ এবং সেকেন্দারি বাজার। পাঁচবেড়িয়া গ্রামপঞ্চায়েতের জটাধরপুরের মণ্ডল পাড়া। সরবেড়িয়া-১ গ্রামপঞ্চায়েতের তাতারপুর এবং সরবেড়িয়া বাজার। রাজনগর গ্রামপঞ্চায়েতের ঝুমঝুমি এবং ডিলিপলসা। বাসুদেবপুর গ্রামপঞ্চায়েতের হরেকৃষ্ণপুর এবং বৈকুণ্ঠপুর বাজার। •দাসপুর-২ ব্লকের: খানজাপুর গ্রামপঞ্চায়েতের খানজাপুর। কামালপুর গ্রামপঞ্চায়েতের জোতকানুরামগড় এবং খানখানাচক। সাহাচক গ্রামপঞ্চায়েতের বরুণার বেরা পাড়া। দুধকোমরা গ্রামপঞ্চায়েতের কুল্টিকুরী ও মাগুরিয়া। গোছাতি গ্রামপঞ্চায়েতের সোনাখালি, তাজপুর এবং সিংহচক গ্রাম। খেপুত দক্ষিণবাড়ের গোপীগঞ্জ বাজার। চাঁইপাট গ্রামপঞ্চায়েতের দিয়াল চাঁইপাট, বেলডাঙা, চাঁইপাট বাজার এবং চাঁইপাট হাটতলা। নিশ্চিন্তপুর গ্রামপঞ্চায়েতের ঢেউভাঙা পাড়া। •ঘাটাল পুরসভার: কলেজ মোড় থেকে স্টেডিয়াম মোড়ের দুদিক। ৩ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া। •ঘাটাল ব্লকের: অজবনগর-১ গ্রামপঞ্চায়েতের মান্দারিয়া। বীরসিংহ গ্রামপঞ্চায়েতের দন্দীপুর, শ্যামসুন্দরপুর এবং বীরসিংহ। দেওয়ানচক গ্রামপঞ্চায়েতের চকসাদী। ইড়পালা গ্রামপঞ্চায়েতের কিসমৎ দীর্ঘগ্রাম। মোহনপুর গ্রামপঞ্চায়েতের দোলই পাড়া। •চন্দ্রকোণা-১ ব্লক, চন্দ্রকোণা-২ ব্লক, খড়ার, ক্ষীরপাই, চন্দ্রকোণা এবং রামজীবনপুর পুরসভা এলাকার কোনও জায়গাকে কন্টেইনমেন্ট জোন করা হচ্ছে না।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক