এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

নেতাজির জন্মদিনে নতুন ধরণের শ্রদ্ধার্ঘ দাসপুরের শিল্পীর

Published on: January 23, 2021 । 11:56 AM

সুইটি রায়:নেতাজির জন্মদিনে সুতো দিয়ে তাঁর আবক্ষ প্রতিকৃতি বানিয়ে শ্রদ্ধা জানালেন দাসপুরের শিল্পী প্রেমচাঁদ মুখোপাধ্যায়। প্লাইবোর্ডের ওপর পিন ও কালো সুতোর সাহায্যে তিনি সৃষ্টি করেছেন এই প্রতিকৃতি। চার ফুট দৈর্ঘ্য ও  তিন ফুট প্রস্থ বিশিষ্ট এই প্রতিকৃতিটি বানাতে তাঁর সময় লেগেছে  তিনদিন। প্রায় ২০০টি পিন এবং তিন ধাগা জামাকাপড় সেলাইয়ের সুতো লেগেছে এটি বানাতে। মূলত চিত্রশিল্পী হিসেবে পরিচিত হলেও প্রেমচাঁদ বাবুর অন্যান্য সৃজনশীল কাজের সাথেও বেশ পরিচিত মহকুমাবাসী। তবে এই ধরনের কাজ একদমই নতুন। এর আগে তিনি কখনোই এই ধরনের কাজ করেননি। তবে সবসময়ই নতুন কিছু করার ইচ্ছে তাঁর মজ্জাগত। আর সেই ইচ্ছে থেকেই তিনি বারবার মহকুমাবাসীকে উপহার দেন নতুন কিছু। এবারও তাই। তিনি জানান পেনসিল দিয়ে ছবি আঁকার সময়ই হঠাৎ তাঁর এইধরণের কাজ করার চিন্তা মাথায় আসে।
২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন উপলক্ষে এই প্রতিকৃতিটিকে দাসপুর গান্ধীমিশনের গুরুকুল আর্ট ভিলেজে প্রদর্শিত করা হবে এবং তারপর ওই প্রতিকৃতিটি ওখানেই রাখা হবে বলে জানিয়েছেন প্রেমচাঁদবাবু। •ভিডিও

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে