এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বেলিয়াঘাটা নেতাজি ক্লাবে পথনিরাপত্তা নিয়ে অঙ্কন প্রতিযোগিতা

Published on: August 14, 2023 । 10:40 AM

অনামিকা বন্দ্যোপাধ্যায়, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল:পথ নিরাপত্তা নিয়ে অঙ্কন প্রতিযোগিতা হল বেলিয়াঘাটা নেতাজি ক্লাবে। দাসপুর থানার উদ্যোগে  ১৩ আগস্ট রবিবার ক্লাব গৃহে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ওই ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ঘনশ্যাম ভুঁইয়া বলেন, দুটি বিভাগে ওই প্রতিযোগিতটির আয়োজন করা হয়েছিল। অঙ্কন প্রতিযোগিতার বিচারক ছিলেন বিশিষ্ট চিত্র শিল্পী প্রেম মুখোপাধ্যায়। সেই সঙ্গে শিশুদের নিয়ে পথনিরাপত্তা বিষয়ক একটি সেমিনারেরও আয়োজন করা হয়। ওই দিনের সেমিনারে দাসপুর থানার সাব ইন্সপেক্টর শুভেন চট্টোপাধ্যায় পথ নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন সাব ইন্সপেক্টর অনুপ ভট্টাচার্য, মানসকুমার খাঁ, সুশান্ত মহন্ত, বীরেন্দ্রনাথ মাহাতো,  ক্লাবের প্রধান উপদেষ্টা আনন্দমোহন বেরা, সভাপতি স্বপনকুমার মাইতি, সম্পাদক তারক মাইতি, তপন পালপ্রমুখ।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।