এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রাজ্য থেকে সোনা ও রূপা সহ ১১টি পদক জিতে নিল ঘাটাল

Published on: September 3, 2022 । 10:27 PM

রবীন্দ্র কর্মকার:অল বেঙ্গল কুংফু প্রতিযোগিতায় ঘাটালের ন্যাশনাল বয়েজ ক্লাব থেকে সোনা, রূপা ও ব্রোঞ্জ সহ মোট ১১টি পুরস্কার ছিনিয়ে নিল। আজ ৩ সেপ্টেম্বর কলকাতার টালিগঞ্জে আয়োজিত ওই প্রতিযোগিতায় ঘাটালের ন্যাশনাল বয়েজ ক্লাবের ১১ জন প্রতিযোগী পশ্চিম মেদিনীপুর জেলার হয়ে প্রতিনিধিত্ব করে। তাতে ১১ জন্যই তাদের কুংফু কৌশল দেখিয়ে পুরস্কার লাভ করে। আট, দশ, ষোল ও ঊনিশ বছর বয়সের চারটি গ্রুপের ওই প্রতিযোগিতায় স্বর্ণ পদক পেয়েছে মেঘমালা সাহা ও আরিয়ান সাহা। রুপোর পদক পেয়েছে রাজ পাল, প্রিয়জয় চক্রবর্ত্তী, সৃজন মণ্ডল, সৌম্যজিত ভট্টাচার্য্য। এবং ব্রোঞ্জ পদক পেয়েছে সৌমিলি মণ্ডল, সৌমি ঘোষ, আয়ুষ্মান গুঁই, শান্তনু পাইন ও দেবব্রত খাঁ। ন্যাশনাল বয়েজ ক্লাবের যুগ্ম সম্পাদক দীপক ঘোষাল বলেন, আমাদের ক্লাব বরাবরই খেলাধুলায় ভালো ফলাফল করে।
কুংফু ট্রেনার সরোজ পালের ট্রেনিংয়ে রাজ্যস্তরে এই সাফল্য আমাদের আরও উৎসাহিত করবে। ওই ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ঘাটাল শহরের এই প্রতিযোগিদের কলকাতা যাতায়াতের ব্যবস্থা করে দেন ঘাটালের সাংসদ প্রতিনিধি রামপদ মান্না।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ