এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে পুকুরের জল,তুলসী খেয়ে উঁচু ঢিবি কেটে ৭৮ বছরেও নিরলস রাজপরিবারের সদস্য

Published on: March 16, 2020 । 11:34 AM

তিনি নাড়াজোল রাজ পরিবারের সদস্য,পকেটে বেশ কয়েক একর জমি। টাকার মায়া ছেড়ে তিনি রাজ অট্টালিকা থেকে একেবারে আড়ালে নিরালায় বর্তমান জগৎ থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। ছোট্ট একটুকরো ভাঙাচুরো বাড়ি,বিদ্যুতের আলোটুকুও ছিল না,একবেলায় দুবেলার খোরাক,পুকুরের জলই প্রধান পানীয়,স্নানের সময় ঘন্টা খানেকের নিয়মিত সাঁতার,তুলসীপাতা,বওড়া,হরিতকী প্রধান পথ্য। বয়স ৭৮ ছাড়িয়েছে।

প্রায় ৪০ বছর ধরে নাড়াজোল রাজবাড়ি থেকে কিছুটা আড়ালে জঙ্গলের ঢিবির মধ্যে বসবাস করছেন। কয়েক বিঘা ১৫ ফুট উচ্চতার ঢিবি কেটে চলেছেন বছরের পর বছর ধরে। এই বয়সেও রাতে লম্ফের আলোয় চলে জমি সমতল করার কাজ। গাছ প্রেমী এই মানুষটি কয়েক হাজার গাছ নিজের হাতেই লাগিয়েছেন। নাড়াজোল বাজারেই ছিল খান মেডিকেল। বলছি সেই খান মেডিকেল এর মালিক প্রফুল্ল খানের কথাই।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক