এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

জামাই ষষ্ঠীতে এসে ঘাটালে কি জামাই ‘খুন’ হলেন?

Published on: June 17, 2021 । 12:12 PM

আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়িতে এসেছিল জামাই, তারপরের দিনই তথা আজ ১৭ জুন জামাইয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা। আজ ১৭ জুন সকালে এরকমই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঘাটাল শহর লাগোয়া শ্রীপুরে। মৃত জামাইয়ের নাম শুকদেব কুইল্যা(৩০)। বাড়ি ঘাটাল থানার নবগ্রামে। শুকদেববাবুর পরিবারের লোকদের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। এই ঘটনাটা কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকায় বিশাল পুলিস বাহিনী মোতায়েন করতে হয়েছে।  পুলিস জানিয়েছে, মৃতদেহের ময়না তদন্ত করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে।  বেলা ১১টা পর্যন্ত ওই ঘটনার জেরে পুলিস কাউকে গ্রেপ্তার করেনি।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক