এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় যুবক কি খুন হলেন? এলাকায় তীব্র চাঞ্চল্য, তদন্তে পুলিশ

Published on: May 8, 2022 । 9:16 AM

তনুপ ঘোষ:পরিবারের অনুমানই কি সত্যি হল? চন্দ্রকোণা থানার বওড়া গ্রামের নিখোঁজ যুবককে কি তাহলে খুনই করা হয়েছে? ৬ মে শুক্রবার রাতে কাজে বেরিয়েছিলেন  বওড়াগ্রামের যুবক শান্ত রায়(৩৪)। আজ সকালে এলাকার একটি পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়।   আর দেহ উদ্ধারের পরই শান্তবাবুর পরিবারের সদস্য এবং এলাকার বাসিন্দাদের অভিযোগ তুলেন, শান্তকে খুন করা হয়েছে। তা নিয়ে আজ এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। সঠিক তদন্তের দাবি তুলে  পুলিশকে ঘিরে স্থানীয়রা বিক্ষোভ দেখান। ইতিমধ্যে ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য  কয়েকজনকে আটক করেছে পুলিশ। পারিবারিক সূত্রে জানাযায়,  শুক্রবার ৬ মে রাত থেকে নিখোঁজ ছিলেন বওড়া গ্রামের বাসিন্দা শান্ত রায়(৩৪)।   ধান কাটা হারভেস্টার মেশিনের কর্মী কর্মরত ছিলেন  শান্তবাবু।  শুক্রবার ধান কাটা মেশিনের সাথে কাজে বেরিয়ে ছিলেন আর বাড়ি ফেরেনি।  শনিবার গ্রামের একটি ফাঁকা জায়গাতে তাঁর ব্যাগ জুতো দেখতে পান স্থানীয় বাসিন্দারা। কিন্তু শান্তবাবুর খোঁজ মেলেনি। এমনকি  মোবাইলে রিং হলেও মোবাইল ধরেননি তিনি। ফলে শনিবারি সন্দেহ হয় পরিবারের লোকেদের। বিষয়টি তাঁরা পুলিশে জানান।অবশেষে আজ গ্রামের একটি  পুকুর থেকে শান্তবাবুর মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধারকে ঘিরে দেখা দিয়েছে উত্তেজনা,  পরিবার ও এলাকাবাসীর অভিযোগ শান্ত কে খুন করা হয়েছে, ঘটনায় গ্রামের কয়েজ জন যুক্ত।  মৃতদেহ উদ্ধার করতে আসে বিশাল পুলিশবাহিনী, ইতিমধ্যে পুলিশ বেশ কয়েক জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ