এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় গৃহবধূ কি খুন হলেন?

Published on: January 17, 2022 । 6:56 PM

তনুপ ঘোষ: আজ ১৭ জানুয়ারি সকালে চন্দ্রকোণা শহরের জয়ন্তীপুরে এক গৃহবধূ রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকার তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গৃহবধূর নাম সোমা পাল। বয়স ২৬ বছর। সোমাদেবীর স্বামী বাইরে থাকেন। তাই গৃহবধূ তাঁর আড়াই বছরের এক মেয়েকে নিয়ে একাই শ্বশুরবাড়িতে থাকতেন। আজ সকালে তাঁর শোবার রুম থেকেই নিথর দেহ উদ্ধার হয়। দেহের পাশে গৃহবধূর মেয়ে মায়ের সাড়া না পেয়ে চিৎকার করে কাঁদছে। সে জানেই না কখন তার মা মারা গিয়েছে। ঘাটাল মহকুমা পুলিস

আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী বলেন, প্রাথমিক ভাবে এটি খুন বলেই মনে হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্ত করার ব্যবস্থা করা হয়েছে। মৃতের স্বামী ও বাপের বাড়ির লোকেদের খবর দেওয়া হয়েছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে যিনি সোমাদেবীর বাড়িতে দুধ দিতে যান তিনি এদিন বাড়ির মধ্যে কারোর সাড়া না পেয়ে ফিরে চলে যান। সম্ভবত তারই কিছুক্ষণ পরে গৃহবধূর মেয়ে রুমের মধ্যেই মায়ের সাড়া না পেয়ে জোরে কাঁদতে শুরু করলে প্রতিবেশীদের সন্দেহ হয়। তখন এক প্রতিবেশি রুমের দরজা খুলে দেখতে পান, সোমাদেবীর নিথর দেহ মেঝেতে পড়ে রয়েছে। তার পাশেই তাঁর

শিশুকন্যা কাঁদছে। মৃতদেহের পাশে পড়ে রয়েছে সিগারেটের অবশিষ্ট অংশ, মদের বোতল। পুলিস মৃতদেহের গলায় আঘাতের চিহ্নও পেয়েছে। কী কারণে গৃহবধূ খুন হলেন তা তদন্তে নেমেছে পুলিস।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, সোমাদেবী একা থাকলেও প্রতিবেশীদের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক ছিল না। কারোর সঙ্গে কথাবার্তাও বলতেন না। তবে সন্ধ্যার পর প্রায়ই অপরিচিত লোকেদের ওই বাড়িতে আসতে দেখা যেত। তাই অবৈধ সম্পর্কের জেরেই সোমাদেবী খুন হওয়ার বিষয়টিও পুলিস উড়িয়ে দিচ্ছে না।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক