এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

কোলে বসে জড়িয়ে ধরছে ছাত্রছাত্রীদের,হনুমানের তাণ্ডবে আতঙ্কে দাসপুরের দুই স্কুল

Published on: January 10, 2023 । 9:57 PM

সৌমেন মিশ্র ও বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: ক্লাস ভর্তি ছাত্রছাত্রীদের মাঝে এসে বসা, কখনও ছাত্রছাত্রীদের একেবারে কোলে। আবার কখনও শিক্ষকের জামা ধরে টানাটানি, মিড ডে মিল  [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] খাওয়ার সময় ছাত্রছাত্রীদের পাতে গিয়ে বসে যাওয়া। খেলার মাঠে ছাত্রছাত্রীদের মাঝে ঢুকে তাদের জড়িয়ে ধরা। লাগাতার দুই হনুমানের এমন কাণ্ডে রীতিমতো আতঙ্কিত দাসপুরের দুই স্কুল। হনুমানের ভয়ে অনেক ছাত্রছাত্রী আজকাল স্কুলে আসতেই ভয় পাচ্ছে। পড়ায় মন বসছে না। অভিভাবকদেরও ভরসা হচ্ছে না স্কুলে পাঠানোর। ঘটনা দাসপুর থানার দরি অযোধ্যা গ্রামের। গ্রামের দরি অযোধ্যা প্রাথমিক বিদ্যালয় এবং দরি অযোধ্যা কে সি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের অভিযোগ তাদের বিদ্যালয়ে লাগাতার দুই হনুমান তাণ্ডব চালাচ্ছে। আর তাতেই আতঙ্কিত দুই বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রী। দরি অযোধ্যা কে সি উচ্চবিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগ, ক্লাস চলার সময় জানালা বা দরজা দিয়ে দুই হনুমান ক্লাসের মধ্যে ঢুকে যাচ্ছে। হনুমানের ভয়ে পড়ুয়ারা এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দিচ্ছে। স্কুলে যাতায়াত, মিড ডে মিল খাওয়া বা খেলার মাঠেও হঠাৎ করে ওই দুই হনুমান হানা দিচ্ছে। যে কোনও মূহুর্তে বড়সড় অঘটন ঘটে যেতে পারে। অন্যদিকে ওই বিদ্যালয়ের পাশেই থাকা দরি অযোধ্যা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বা ছাত্রছাত্রীদেরও একই অভিযোগ। শুধু তাই নয়, মাঝে মধ্যেই ওই দুই হনুমান ক্ষুদে পড়ুয়াদের জড়িয়ে ধরছে বসে থাকছে তাদের কোলে, তাদের চুল ধরে টানছে। বিদ্যালয়ে ঢুকে পড়ুয়াদের উপর দুই হনুমানের এমন উপদ্রব থেকে রেহাই পেতে বনদপ্তর থেকে প্রশাসনের কাছে কাতর আকুতি রেখেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা থেকে পড়ুয়ারা। এনিয়ে ঘাটাল মহকুমা সোশ্যাল ফরেস্ট্রির রেঞ্জার অসিতবরণ মুখোপাধ্যায় বলেন, ওই ভাবে স্কুলে কোনও হনুমান উপদ্রব চালাচ্ছে বলে আমাদের কাছে খবর নেই। বিষয়টি বনদপ্তরের কর্মীদের পাঠিয়ে খোঁজ নিচ্ছি।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ