এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুর থেকে নিখোঁজ দুই বালক, খোঁজ পেলে জানান

Published on: July 27, 2023 । 9:55 PM

সৌমেন মিশ্র ও সন্তু বেরা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: হঠাৎই দাসপুর থানা এলাকা থেকে ৮ ও ১১ বছরের দুই বালক নিখোঁজ।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
তারা স্কুল যাবার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। তাদেরকে ফিরে পেতে ইতিমধ্যেই দাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। জানা যাচ্ছে, ২২ জুলাই সকাল ১০টা নাগাদ বিদ্যালয়ে যাবার উদ্দেশ্যে বছর ১১ র রাজ সিং, তার বন্ধু বছর ৮ এর অঙ্কিত কাশ্যপকে নিয়ে রওনা দেয়। রাজের বাবা ভজন লাল সিং সপরিবারে দাসপুর থানার বৈকুণ্ঠপুর বাসস্টপ  এলাকায় অলোক পাইনের বাড়িতে ভাড়ায় থাকেন। ভজনলাল ছেলেকে স্থানীয় বাসুদেবপুর প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে ভর্তি করেছেন। তাঁরা বিহার থেকে এখানে এসেছেন প্রায় ১ বছর হল। ভজনলাল আইসক্রিম ফেরি করে বেড়ান আর রাজের মা এক পুরানো জিনিসপত্রের কাটাই এর দোকানে কাজ করে। চারমাস হল বিহার থেকেই ছোট্ট অঙ্কিত তার বাবা ছোটু কাশ্যপ ও  মা কাজল কাশ্যপের সাথে দাসপুরের বাসুদেবপুর এলাকার বড় দিঘির পাড়ে এসে উঠেছে। অঙ্কিতের বাবা মা ওই দিঘিতেই জেলের কাজ করে। রাজ আর অঙ্কিতকে প্রায়শই একসাথে দেখা যেত। ২২ জুলাইও তাদেরক অনেক বেলা পর্যন্ত বৈকুণ্ঠপুর এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। কিন্তু তারপর থেকে রাজ আর অঙ্কিত বাড়ি ফেরেনি। আজ ২৭ জুলাই বৃহস্পতিবার  প্রায় ৫ দিন ধরে নিখোঁজ দুই বালক। রাজের পরিবারের তরফে  মা কবিতা সিং ছেলেকে ফিরে পেতে দাসপুর থানায় ছেলের নিখোঁজের অভিযোগ দায়ের করেছেন। আজ সন্ধ্যেতে দাসপুর থানার পুলিশের তরফে জানানো হয়েছে দুই বালকের খোঁজ পেতে তাদের ছবি সারা রাজ্যের বিভিন্ন হোমে, পুলিশ স্টেশনে, পুলিশ ও সিভিকদের বিভিন্ন গ্রুপে শেয়ার করা হয়েছে। শুধু তাই নয়, দাসপুর ও আশপাশের বিভিন্ন এলাকায় পোস্টারিংও করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি তাদের। দিন যত যাচ্ছে দুই বালকের জন্য তাদের পরিবারের আকুতি আরও বাড়ছে। নিখোঁজ দুই বালকদের পরিবারের পাশাপাশি পুলিশের তরফে অনুরোধ করা হচ্ছে এই দুই বালককে কোনওভাবে দেখলেই সাথে সাথে নিকটবর্তী পুলিশ স্টেশন বা দাসপুর থানায় জানাতে।

 

 

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।