এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

নিজের বাড়ি ঝুমঝুমি থেকে নিখোঁজ ছেলে, দাসপুর থানায় যাচ্ছেন বাবা

Published on: July 10, 2022 । 5:39 PM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: ৬ জুলাই বুধবার সকাল থেকে ছেলে বাড়ি ছেড়েছে। আজ [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] ১০ জুলাই রবিবারের বিকেল গড়িয়ে সন্ধ্যে হতে যায়, খোঁজ মেলেনি ছেলের। অগত্যা এবার ছেলেকে ফিরে পেতে প্রশাসনের দ্বারস্থ হতে চলেছেন দাসপুর থানার ঝুমঝুমি গ্রামের বাসিন্দা ষাটোর্ধ সুকুমার মণ্ডল। আজ সুকুমারবাবু জানান, তাঁর ছোট ছেলে বছর ত্রিশের শুভঙ্কর মণ্ডল পেশায় মোহরির লেখালেখির কাজ করেন। ৬ জুলাই বুধবার থেকে হঠাৎই বাড়ি থেকে কিছু না বলেই বেরিয়ে যান শুভঙ্কর। বিকেল গড়িয়ে সন্ধ্যে হলেও ছেলে বাড়ি না আসায় খোঁজ চলে, মোবাইলে ফোন করে দেখা যায় মোবাইল বাড়িতেই। বাবা সুকুমার মণ্ডল আরও জানান, কাজের চাপ সামলাতে না পেরে এর আগেও শুভঙ্কর বাড়ি থেকে চলে গিয়েছিল। পাঁশকুড়া স্টেশন থেকে সেবার আনা হয়েছিল তাঁকে। তবে এভাবে কোনওদিন টানা পাঁচ দিন সে উধাও হয়নি। সুকুমারবাবুর আকুতি কেউ তাঁর ছেলে শুভঙ্করের খোঁজ পেলে যেন স্থানীয় থানা বা তাঁর নাম্বারে জানান। অন্যদিকে ছেলের খোঁজ পেতে তিনি দাসপুর পুলিশেও যাচ্ছেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ