এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রাত থেকে নিখোঁজ যুবকের মৃতদেহ শিলাবতী নদী থেকে উদ্ধার, চাঞ্চল্য চন্দ্রকোণায়!

Published on: May 22, 2022 । 2:29 PM

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: সারারাত নিখোঁজ থাকার পর যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে প্রবল চাঞ্চল্য ছড়াল চন্দ্রকোণা-২ ব্লকের ভগবন্তপুর-১ গ্রাম পঞ্চায়েতের চৈতন্যপুর গ্রামে। ওই গ্রামের বছর চব্বিশের যুবক সৌম্যদ্বীপ প্রামাণিক গতকাল শনিবার রাত থেকেই নিখোঁজ ছিল। স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল রাত আটটা নাগাদ সৌম্যদ্বীপ তার দুই বন্ধুর সাথে বাড়ির সামনেই শিলাবতী নদীতে মাছ ধরতে যায়,রাতে দুই বন্ধু ফিরে এলেও সৌম্যদ্বীপকে বাড়ি ফেরার কথা বললেও সে আরও কিছুক্ষণ মাছ ধরার নেশায় একাই রয়ে যায়।দুই বন্ধু বাড়ি ফিরলেও সৌম্যদ্বীপ বাড়ি না ফেরার রাতে খোঁজাখুঁজি করলেও মিলেনি।আজ ২২ মে সকালে চৈতন্যপুর সহ আশপাশের এলাকার মানুষ শিলাবতী নদীর জলে খোঁজ চালালে ওই এলাকায় নদীর গভীর জলে মিলে নিখোঁজ সৌম্যদ্বীপের দেহ।ঘটনার খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ