এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

খুকুড়দহে জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে গণ ডেপুটেশন

Published on: August 24, 2020 । 8:23 PM

জগদীশ মণ্ডল অধিকারী:২০২০ জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করে গণ-ডেপুটেশন দিল অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি। ওই কমিটির ঘাটাল শাখা আজ সকালে গৌরায় ওই বিষয়টি সামনে রেখে একটি পথসভা করে। এরপর তারা খুকুড়দহ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে একটি গণডেপুটেশন দেয়। তাদের দাবি, দেশজুড়ে লকডাউন চলাকালীন এই পরিস্থিতিতে জাতীয় শিক্ষানীতির বিষয়টি আনা সম্পূর্ণ অযৌক্তিক। তাছাড়া কেবলমাত্র কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনে নিয়ে আসা এই শিক্ষানীতি পুরোটাই একতরফা হয়েছে বলে তাঁরা অভিযোগ করেছেন। ওই ডেপুটেশনে উপস্থিত ছিলেন অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির ঘাটাল শাখার সম্পাদক ফারুক মল্লিক, সোনাময়ী সারদা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা বিভা পাল প্রমুখ। এছাড়াও ওই পথসভাতে অংশ নেন স্থানীয় অভিভাবক এবং ছাত্রছাত্রীরা।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক