এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

১০০০ পরিবারকে মাস্ক দিল দাসপুর-২ ব্লকের হ্যাপি ফাউন্ডেশন

Published on: September 26, 2020 । 10:12 PM

সুইটি রায়: মানুষের পাশে থাকার ইচ্ছে থাকলে বয়সটা কোনও ইস্যু হয়ে দাঁড়ায় তা আবারও একবার প্রমাণ করলো দাসপুর-২ ব্লকের ভগবানচক গ্রামের হ্যাপি ফাউন্ডেশনের সদস্যরা। ওই ফাউন্ডেশনের সদস্যদের অধিকাংশই স্কুল বা কলেজের ছাত্র। সদস্য সংখ্যা ৫০ এর আসেপাশে। তারা নিজেদের হাত খরচের টাকা বাঁচিয়ে এবং পরিচিতদের কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে এলাকার প্রায় এক হাজার পরিবারের হাতে সাবান ও মাস্ক তুলে দিল। তবে এই কাজ শুধু এক দিনে নয়,পড়ার ফাঁকে ধারাবাহিক ভাবে ওই কাজ তাঁরা করে চলেছেন।[•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।]
হ্যাপি ফাউন্ডেশনের ওই কর্মকাণ্ডে খুশি এলাকার মানুষজনও। ফাউন্ডেশনের সভাপতি প্রবীর মন্ডল ও সম্পাদক সন্দীপ মন্ডল এবং অন্যান্য সদস্যরা জানান যে আগামী দিনে তাঁদের আরও বড় পরিকল্পনা রয়েছে। তাঁরা আরও বলেন যে তাঁরা চান যুবসম্প্রদায় তাঁদের এই কাজে অংশগ্রহণ করুক। তাহলে ভবিষ্যতে আরও ভালো কাজ করার এবং আরও অনেক দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর উৎসাহ পাবেন তাঁরা।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

বইয়ের টানে স্কুলে স্কুলে লাইব্রেরি ও রিডিং কর্নার, পড়ুয়াদের জন্য স্কুলে স্কুলে নতুন নির্দেশিকা

নাবালকের হাতে স্টিয়ারিংয়ের পরিণতি, রাস্তা ছেড়ে পুকুরে নামল চারচাকা

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা