এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি গিয়ে পড়ল মাঝ পুকুরে

Published on: October 18, 2021 । 4:31 PM

তনুপ ঘোষ,’স্থানীয় সংবাদ’, ঘাটাল: নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়ক থেকে সোজা পুকুরে গিয়ে পড়ল মারুতি, অল্পের জন্য রক্ষা পেল চালক সহ এক যাত্রী। কোনওক্রমে মারুতির কাঁচ ভেঙ্গে গাড়ির বাইরে বেরিয়ে প্রাণে বাঁচল চালক।

ঘটনাটি ঘটে আজ ১৮ অক্টোবর দুপুরে রামজীবনপুর রাজ্য সড়কের জাড়া এলাকায়। জানা যায়, এদিন রামজীবনপুর থেকে ঘাটালগামী একটি মারুতি দ্রুতবেগে আসার সময় রাজ্য সড়ক থেকে সোজা পুকুরে গিয়ে পড়ে । যদিও চালকসহ এক ব্যক্তি কোনক্রমে মারুতির ভেতর থেকে বেরিয়ে আসেন এবং প্রাণের বাঁচে তাঁরা। পরে ক্রেন দিয়ে মারুতিটি পুকুর থেকে তুলে থানায় নিয়ে যায় পুলিশ।

পুলিশের প্রাথমিক অনুমান গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। যে কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

 

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে