এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

সরকারি সম্পত্তি নষ্ট হতে বসেছে

Published on: December 8, 2025 । 2:20 PM

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল:  চন্দ্রকোণা-২   ব্লকের  লালগড় এলাকায় কৃষি প্রধান এলাকার মানুষকে স্বনির্ভর করার মহৎ উদ্দেশ্য নিয়ে বিপুল অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল একটি মার্কেটিং কমপ্লেক্স। পঞ্চায়েত সমিতির তহবিল থেকে বেশ কয়েক লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছিল এই লালগড় মার্কেট কমপ্লেক্স। কিন্তু আশ্চর্যের বিষয়, কমপ্লেক্সটি উদ্বোধন হওয়ার পর থেকেই দীর্ঘ বছর ধরে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পনা এবং জায়গা নির্বাচনের ভুল থাকার জন্যই এতো টাকা ব্যয় করে নির্মিত মার্কেট কমপ্লেক্সটি পড়ে থেকে থেকে নষ্ট হতে বসেছে। চন্দ্রকোণা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষের বক্তব্য ভিন্ন। তিনি বলেন, মার্কেটিং কমপ্লেক্সের ঘরগুলি এখনও কেউ ভাড়ায় নেননি। তবে   আগামী ছয় মাসের মধ্যে এই ঘরগুলি ভাড়ায় দেওয়া  এবং কমপ্লেক্সটি সম্পূর্ণরূপে চালু করার আশ্বাস দেন তিনি।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে