এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

অষ্টমীতেই সিঁদুরখেলার নিয়ম চন্দ্রকোনার চক্রবর্তী বাড়ির পুজোতে

Published on: October 13, 2021 । 5:44 PM

সুইটি রায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: বিজয়া দশমী নয়, মহাষ্টমীর সন্ধিপুজোর পর সিঁদুর খেলার রীতি চন্দ্রকোনা -১ এর মাণিককুণ্ডু গ্রামের চক্রবর্তী পরিবারের শতাব্দী প্রাচীন দুর্গাপুজোতে। আর এই বিশেষত্বই এই পুজোকে মহকুমার অন্যান্য প্রাচীন ও বনেদী বাড়ির পুজোগুলির থেকে আলাদা করেছে। অষ্টমীর সন্ধিপুজোর অঞ্জলির পরই পরিবারের মহিলারা মেতে ওঠেন সিঁদুর খেলাতে। ২২০ বছরেও প্রাচীন এই পুজোতে অংশগ্রহণ করতে পারেন শুধুমাত্র পরিবারের সদস্যরাই। শুধু তাই নয় পূজারি থেকে শুরু করে প্রতিমা শিল্পী,ঢাকি,কামার,কুমোর এমনকি দেবীর সাজের শোলার মালা সরবরাহের দায়িত্ব পালন করার রীতিও দুই শতাব্দী ধরে বংশানুক্রমে চলে আসছে। প্রাচীন পঞ্জিকার সময় মেনেই এখনও হয়ে আসছে চক্রবর্তী পরিবারের পুজো। পরিবার সূত্রে জানা যায় ১৮০০ খ্রিষ্টাব্দ নাগাদ এই পুজো শুরু হয়। শিলাবতী ও কেঠে নদীর মধ্যবর্তী গ্রাম মাণিককুণ্ডুর চক্রবর্তী পরিবারের আদি বাস ছিল বাঁকা গ্রামে। প্রকৃতপক্ষে এঁরা শাণ্ডিল্য গোত্রীয় বন্দ্যোপাধ্যায় হলেও পরবর্তীকালে বর্ধমানরাজ তেজচাঁদ বাহাদুরের আমলে ১৭৯৯ খ্রিস্টাব্দে মাণিককুণ্ডু মৌজা সহ আশেপাশের আরও বেশ কয়েকটি গ্রামের পত্তনি লাভ করে মাণিককুণ্ডুতে বসবাস শুরু করেন এবং পরে চক্রবর্তী উপাধি প্রাপ্ত হন। এখানকার প্রতিমা সাবেকী ‘কংসনারায়ণী’ রীতির। চক্রবর্তী পরিবারের কুলদেবতা ‘রাজরাজেশ্বর’, এই সূত্রে তাঁরা দেবীকে ‘রাজরাজেশ্বরী’ বলে থাকেন। ষষ্ঠীর দিন সান্ধ্যবোধনের পর ‘রাজরাজেশ্বরী’ প্রবেশ করেন মন্দিরে এবং দশমীর সকালে পরিবারের জ্যেষ্ঠ বধূর আঁচলে কনকাঞ্জলি দিয়ে কৈলাশে ফেরেন।

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে