এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

করোনায় মারা গেলেন ঘাটালের প্রাক্তন ম্যাজিস্ট্রেট

Published on: August 31, 2020 । 9:45 AM

সুইটি রায়:গতরাতে চলে গেলেন ঘাটালে এক সময়ের কর্মরত ডেপুটি ম্যাজিস্ট্রেট কৃষ্ণচন্দ্র দাস(৫০)। ২০১৫ সাল নাগাদ তিনি ঘাটালে প্রবেশনার হিসেবে কর্মরত ছিলেন। এরপর যথাক্রমে মালদার হরিশচন্দ্রপুর এবং মুর্শিদাবাদের নওদার বিডিও হন। বর্তমানে নওদাতে কর্মরত থাকাকালীন এক মাস আগে তিনি করোনা আক্রান্ত হন। প্রায় ৩০দিন ধরে মৃত্যুর সাথে লড়াই করে গতকাল ৩০ আগস্ট রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ ঘাটাল দপ্তরের পুরোনো কর্মচারীরা।তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন ঘাটালের মহকুমা শাসক অসীম পাল। গভীর শোকাহত হয়েছেন মহকুমার বর্তমান ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পালও। অর্জুনবাবু বলেন, আমি যখন মালদার রতুয়ার বিডিও ছিলাম, কৃষ্ণবাবু তখন আমার পাশের ব্লক হরিশচন্দ্রপুরের বিডিও ছিলেন। আমরা একসাথে মালদায় বন্যা সামলেছি, পঞ্চায়েত নির্বাচন সামলেছি। কত স্মৃতি জড়িয়ে আছে। আমি জাস্ট ভাবতে পারছি না। হুগলীর ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তার পরে দ্বিতীরবার এই ডবলু বি সি এস অফিসারের মৃত্যুতে গভীর শোকে মুহ্যমান আধিকারিক মহল।
লকডাউনের সময়কালে সরকারি দায়িত্ব পালন করেছেন তৎপরতার সাথে।গত কয়েকদিন ধরে তিনি কলকাতায় চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে। গতকাল সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে