এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের ১৩ বছরের সৌজন্যের সৌজন্যে টবের মাটি মা দুর্গার রূপ পেল

Published on: October 4, 2019 । 5:35 PM

শহরাঞ্চল, কংক্রিটের মেঝে-ঢালাই রাস্তা থেকে এক কোদাল মাটি পাওয়া দুষ্কর। কিন্তু তাবলে প্রতিভা কংক্রিটের ওই জঙ্গলে আটকে থাকে না। সে তার প্রকাশের মাধ্যম ঠিক খুঁজেই নেয়।

ঘাটাল ৫ নম্বর ওয়ার্ড গোম্ভীরনগরের সৌজন্য দত্তের প্রতিভাও আটকে নেই। তাদের বাড়িতে টবে বেশকিছু গাছ লাগানো আছে সেই টবের মাটি দিয়েই সৌজন্য তার প্রতিভার বিকাশ ঘটিয়ে বানিয়েছে প্রায় ১ ফুট সাইজের সপরিবারে মা দুর্গা। শুধু তাই নয় পাশাপাশি সে সাড়ে তিন ইঞ্চি উচ্চতায় এক মেড়ের মধ্যে দুর্গাও বানিয়েছে।

ঘাটাল কুঠিবাজারের যে দুর্গা মণ্ডপ তার বাম দিকেই সৌজন্যের বাবা সৌমেন দত্তের ব্যাগের দোকান। সেই দোকানের সামনেই ছেলের এই সৃষ্টিকে তিনি সবার দেখার জন্য রেখেছেন।

ঘাটাল বিদ্যাসাগর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র সৌজন্য জানায়,সৃজনাত্মক সব কাজই তার খুব পছন্দ। এই দুর্গা সে প্রায় ২ মাস ধরে তৈরি করেছে। ফেলেদেওয়া বাতিল পেন,খড়ের টুকরো,কাগজ আর বাড়ির টব থেকে মাটি নিয়ে এই ঠাকুরগুলি সে বানিয়েছে।

ছেলের এই প্রতিভার বিকাশে ভীষণ খুশি মা শুশ্রিতা দত্ত। তিনি জানান,সৌজন্য ছোটো থেকেই একা একাই বিভিন্ন মডেল বানাত। কাদার ডালাতে আঙুলের চাপে ইচ্ছেখুশি রূপ দেওয়া ওর কাছে ভীষণ সহজ মনে হয়।

সৌজন্যের বাবা সৌমেন বাবু জানান,ছেলে চতুর্থ শ্রেনী থেকেই প্রতি বছর দুর্গা বানায়। পাড়ার দুর্গা পুজোর ঠাকুরের কাছে সে দুর্গা ঠাকুর রেখে আসতেন। এবার নিজের দোকানের সামনে রেখেছেন। সকাল থেকেই সে ঠাকুর দেখে সবাই খুব প্রশংসা করছে।

সৌজন্য বড় হয়ে স্কুলের পড়া ছেড়ে আর্ট কলেজে পড়ে প্রতিষ্ঠিত শিল্পী হতে চায়। সৌমেন বাবু পুত্রের ইচ্ছে পূরনের আশ্বাস দিয়েছেন। সৌজন্যের সৌজন্যে ঘাটালের নাম রাজ্য ছাড়িয়ে দেশের মানুষের কাছে পৌঁছে যাক।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে