এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুর: নিজেকে ভগবান দাবি করে বট গাছের টঙে মহিলা, গাছ থেকে নামাতে ছুটছে প্রশাসন

Published on: July 7, 2021 । 12:47 PM

সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: জামাইবাবুর বাড়িতে গিয়ে পুজো করছিলেন। তারপরই হঠাতই নিজেকে ‘ভগবান’ হিসেবে দাবি করে পাশেরই এক বট গাছের মগ ডালে চড়ে বসেছেন এক মহিলা।  ওই মহিলার  নাম আরতী সিং বাড়ি  দাসপুর থানার বাকুলদায়। তিনি আজ জামাইবাবুর বাড়ি আনন্দগড়ে এসে এই কাণ্ড ঘটিয়েছেন। অনেক অনুরোধ করেও তাঁঁকে গাছ থেকে নামানো যায়নি। খবর দেওয়া হয়ছে পুলিসকে। এদিকে ওই মহিলাকে দেখার জন্য পাশাপাশি গ্রাম থেকে শয়ে শয়ে মানুষ ভিড় করছেন। দাসপুর থানার পুলিস জানিয়েছে, দমকল বাহিনীকে খবর দেওয়া হয়েছে। তারাও ঘটনাস্থলে যাচ্ছে।

মহিলা এই ভাবে গাছের টঙে উঠে বসে চিৎকার শুরু করছেন। হাত ছেড়ে অঙ্গভঙ্গি করছেন। গাছের যে ডালে বসে ওই সব করছেন তার নীচেই রয়েছে বিদ্যুতের হাইটেনশন লাইন। তাই তাঁকে কী ভাবে নামানো যাবে তা নিয়েই চরম টেনশনে রয়েছে প্রশাসন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও