এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সে সাফল্য পেলো দাসপুরের ছাত্র

Published on: September 12, 2022 । 7:29 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ:  জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড্-২০২২ (JEE Advance-2022)  পরীক্ষায় নজরকাড়া র‍্যাঙ্ক করল দাসপুরের বাসুদেবপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ হাইস্কুলের ছাত্র সুরজ ঘোড়ই। সুরজের সর্বভারতীয় র‍্যাঙ্ক ৪৮৯১। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সেও (WBJEE-2022) ভালো ফল করেছিল সুরজ, তাতে র‍্যাঙ্ক হয়েছিল ৭৪২। সুরজের বাড়ি দাসপুর-২ ব্লকের হরেকৃষ্ণপুর গ্রামে। বাবা সতীশ ঘোড়ই। গতবছর উচ্চ মাধ্যমিকে সুরজের প্রাপ্ত নাম্বার ছিল ৪৬৫। সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সে এই সফলতার জন্য সুরজ নিজের পছন্দমত আই.আই.টি কলেজে ভর্তি হতে পারবে। সুরজের এই সাফল্যে খুব খুশি ওই স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে বাড়ির লোক ও আত্মীয়-পরিজন। ওই স্কুল থেকেই আরও এক ছাত্র, সৌম্যদীপ দত্ত রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে র‍্যাঙ্ক করেছে ৬৯৬।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ