এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

এবারেও জল-যন্ত্রণার আশঙ্কা ঘাটালে

Published on: May 28, 2022 । 8:11 AM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ,ঘাটাল: নিকাশি ব্যবস্থা ঠিক-ঠাক না থাকার জন্য বিগত [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]কয়েক বছর ধরে ঘাটাল পুরসভার একাংশের বাসিন্দাদের বর্ষার সময় চরম দুর্ভোগের মুখে পড়তে হয়েছিল। বিশেষ করে ১৩, ১৬ এবং ১৭ নম্বর ওয়ার্ডের বেশ কিছু বাসিন্দাদের। পুরানো নিকাশি নালাগুলি বন্ধ হয়ে যাওয়ার ফলে দু-চার ঘণ্টার টানা বৃষ্টিতেই বহু পরিবারের রুমের মধ্যে দু’ফুট পর্যন্ত জল দাঁড়িয়ে গিয়েছিল। বহু রাস্তাঘাট ডুবে গিয়েছিল। শুধু তাই নয় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় চত্বরও জলে থৈথৈ করছিল। চলতি বছরেও এমনটাই আশঙ্কা করছেন কোন্নগর ও কুশপাতার বাসিন্দারা। হাইড্রেনের কাজ এখনও শেষ না হওয়ায় এবারেও ভোগান্তির আশঙ্কা থেকে যাচ্ছে বলে তাঁরা মনে করছেন।
বর্তমানে রাস্তা সম্প্রসারণের সাথে সাথে রাস্তার দু’দিকে কংক্রিটের হাইড্রেন তৈরিরও কাজ চলছে। কিন্তু ওই সমস্ত ওয়ার্ডগুলির ভুক্তভোগীরা বলেন, আমরা ওই হাইড্রেন পেয়ে খুশি। কিন্তু যে গতিতে হাইড্রেনের কাজ এগোচ্ছে তা দেখে মনে হচ্ছে বর্ষার আগে ড্রেন তৈরির কাজ শেষ হবে না। কোন্নগরের বাসিন্দা পাপন ঘোষাল, ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কৃষ্ণা সামন্ত, ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মলয় সামন্ত প্রমুখ বলেন, তাই এবারেও আমাদের বর্ষার সময় বেশ ভোগান্তি হবে।
ওই সমস্ত ওয়ার্ডের বাসিন্দারা বলেন, পূর্ত দপ্তরের সঙ্গে পুরসভা যদি এনিয়ে অনেক আগে থেকে যোগাযোগ করে ড্রেন তৈরির বিষয়ে গতি আনার ব্যবস্থা করত তাহলে এবার আর ভোগান্তি হওয়ার সম্ভাবনা থাকত না। যদিও পুরসভার ভাইস চেয়ারম্যান তথা ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অজিতরঞ্জন দে বলেন, হাইড্রেনগুলি যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে তৈরি করার জন্য আমরা নিয়মিত পূর্ত দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখছি। আর বর্ষা আসতেও অনেক দেরি রয়েছে। তাই আমাদের বিশ্বাস এবার বর্ষার আগেই ড্রেন তৈরি হয়ে যাবে এবং নিকাশি ব্যবস্থার সমাধান হয়ে যাবে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ