এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে জ্যাকসন অডিও-র প্রথম বর্ষ পূর্তিতে আবৃত্তি প্রতিযোগিতা হল

Published on: September 23, 2022 । 2:29 PM

নিজস্ব সংবাদদাতা স্থানীয় সংবাদ: জ্যাকসন অডিও অ্যান্ড প্রোডাকশনের প্রথম বছর পূর্তি উপলক্ষ্যে সাড়ম্বরে আবৃত্তি প্রতিযোগিতা হল। ২১ সেপ্টেম্বর জ্যাকসনের নিজস্ব স্টুডিওতেই দুটি বিভাগে ওই প্রতিযোগিতাটি হয়। ক বিভাগে ২২ জন ও খ বিভাগে ৬ জন প্রতিযোগী অংশ নেয় ওই প্রতিযোগিতায়। ওই স্টুডিওর কর্ণধার দীপ নিয়োগী বলেন, ক বিভাগে প্রথম হয়েছে ইশিকা মুখোপাধ্যায়, দ্বিতীয় অর্ণা বেরা ও তৃতীয় হয়েছে তৃষা সাহা। খ বিভাগে প্রথম স্থান অর্জন করেছে নেহা মণ্ডল, দ্বিতীয় স্বাগতা গুছাইত ও তৃতীয় অস্পিতা মাজী। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শুভাশিস রায়, শবরী নন্দীগ্রামী ও অরুণ পাল। অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন দেবপ্রিয়া রায় চৌধুরী।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব