এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

রামগড় চাতালে ছাত্রীদের উত্যক্ত করার ঘটনায় মিলেছে মারুতির নাম্বার

Published on: February 1, 2022 । 8:28 AM

ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার রামগড় চাতাল এলাকায় টিউশন ফেরত ৩ ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগ উঠল এক মারুতির মধ্যে থাকা অজ্ঞাত পরিচয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। ওই ছাত্রীদের পরিবারের তরফে ইতিমধ্যেই স্থানীয় ভিলেজ পুলিশে বিষয়টি জানানো হয়েছে। জানাগেছে ওই ৩ ছাত্রী নাড়াজোলে আঁকার ক্লাস করে সামাট এলাকায় বাড়ি ফেরার পথে ৩১ জানুয়ারি সোমবার বিকেলে দাসপুর থানার রামগড় চাতালে ওই ঘটনা ঘটে।

অঙ্কন শিক্ষক বিমান আদক জানান,বিকেলে তাঁর কাছে ওই এলাকার কয়েকজন ছাত্রী ছবি আঁকার ক্লাসে আসে। বাড়ি ফেরার সময় সামাট এলাকায় রামগড় চাতালে এক মারুতি ওদের ফলো করতে থাকে। মারুতির মধ্যে থাকা কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবক ছাত্রীদের নানান কূরুচিকর মন্তব্য করতে থাকে। আতঙ্কিত হয়ে রাস্তার মাঝে এক ছাত্রী পড়েও যায়। বিমানবাবুকে সমস্ত বিষয়টি ছাত্রীরা ফোনে জানালে তিনি ছাত্রীদের পরিবারে জানালে পরিবারের তরফে স্থানীয় রাজনগর গ্রাম পঞ্চায়েতের ভিলেজ পুলিশকে বিষয়টি জানানো হয়।

রাজনগর গ্রাম পঞ্চায়েতের ভিলেজ পুলিশ সুশান্ত কপাট জানান,ছাত্রীদের থেকে ইতিমধ্যেই ওই মারুতির নাম্বার মিলেছে। সেই নাম্বার ধরেই ওই যুবকদের খোঁজ চলছে। উল্লেখ্য দাসপুরের রামগড় চাতালের মনোরম পরিবেশের জন্য প্রতিদিন বিকেলে ওই এলাকায় দূরদূরান্ত থেকে প্রচুর মানুষের আগমন ঘটে। তারই মাঝে ছাত্রীদের উত্যক্ত করার এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য রয়েছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে