এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

লকডাউন অমান্য করেই দাসপুরের আনন্দগড়ে ছাদ ঢালাই,পৌঁছল পুলিশ

Published on: April 12, 2020 । 12:44 PM

লকডাউনের সামাজিক দূরত্বের কথা না ভেবেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দাসপুর থানার আনন্দগড়ে নতুন বাড়ির ছাদ ঢালাই বন্ধ করল দাসপুর পুলিস।

জানা গেছে,ফেসবুকে খবর পরিবেশক আত্মীয়ের হাত ধরে বাড়ির ছাদ ঢালতে গিয়ে বিপত্তি। ছাদ ঢালাইয়ের খবর পেয়েই স্থানীয় ভিলেজ পুলিস আজ রবিবার ওই ছাদ ঢালাই বন্ধ করেন।

লক ডাউনের মধ্যে কীভাবে বহু শ্রমিকের সম্মিলিত উপস্থিতিতে এই ছাদ ঢালেইর কাজ শুরু হল,তা নিয়ে উঠেছে প্রশ্ন। জানা গেছে মন্দিরের ছাদ ঢালাই করবেন বলে প্রশাসনকে জানিয়েছিলেন অভিযুক্ত।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্তের এক পরিচিত লকডাউনের শুরুর দিন থেকেই ওই পাড়ায় আছেন। তিনি কলকাতার একটি ফেসবুক পেজে খবর পরিবেশন করেন।

স্বঘোষিত ওই সাংবাদিকের অভয়বাণীতেই নাকি অভিযুক্ত এদিন ছাদ ঢালাইয়ের কাজ শুরু করেছিলেন। যদিও আজ ঘটনাস্থলে পুলিস গিয়ে যখন কাজ বন্ধ করে তখন ওই সাংবাদিক বন্ধু চম্পট দেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে