এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে আইসক্রিম কারখানায় হানা দিয়ে উদ্ধার মেয়াদ উত্তীর্ণ রং ও কেমিক্যাল, চাঞ্চল্য!

Published on: April 22, 2022 । 2:41 PM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: আইসক্রিমে ব্যবহার করা হচ্ছে তিন চার বছরের এক্সপায়ার হওয়া রং ও কেমিক্যাল, ব্যবহার করা হচ্ছে নোংরা অস্বাস্থ্যকর জল। যা একপ্রকার বিষের সমান। আজ ২২ এপ্রিল ঘাটালের বিউটি আইসক্রিম নামে ওই ফ্যাক্টরিতে ফুড সেফটি অফিসারের হঠাৎ হানায় ধরা পড়ল এমনই চাঞ্চল্যকর বিষয়। ঘাটাল মহকুমা ফুড সেফটি অফিসার অরুণাভ দে বলেন, স্বাস্থ্যবিধি না মেনে তৈরি এই অস্বাস্থ্যকর আইসক্রিম অজান্তেই খাচ্ছে বহু ছেলে-মেয়ে। যা আসলে একটু একটু করে বিষ খাওয়ানোর সমান। মেয়াদ উত্তীর্ণ এই ফ্লেভার ও রং দিয়ে বানানো খাদ্য আইনত দণ্ডনীয় অপরাধ। এর জন্য জেল ও জরিমানা করা হতে পারে। অরুণাভবাবু বলেন, আমাদের কাছে খবর আছে, ঘাটাল মহকুমা জুড়ে এরকমই বহু আইসক্রিম, মিষ্টি দোকান সহ বিভিন্ন খাদ্য দ্রব্যের ফ্যাক্টরিতে এমনই রং ও ফ্লেভার ব্যবহার করা হচ্ছে। সেগুলোতেও হঠাৎ অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক