এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

অঙ্গনওয়াড়ির কেন্দ্রের জন্য জায়গা দিয়েও চাকরি মিলল না দাসপুরের মহিলার

Published on: September 17, 2020 । 4:34 PM

সুইটি রায়: নেতাদের কাছ থেকে আশ্বাস পেয়ে অঙ্গনওয়াড়ির কেন্দ্র নির্মাণের জন্য জায়গা দেওয়া হয়েছিল, কিন্তু তবুও চাকরি পেলেন না দাসপুরের এক দুঃস্থ মহিলা।তাই ওই কেন্দ্রের চাকরির জন্য মহকুমা শাসকের কাছে আবেদন জানালেন মধুমিতা জানা মাইতি নামে বেলিয়াঘাটার বাসিন্দা ওই মহিলা।  মধুমিতাদেবীর কাছ থেকে এভাবে চাকরি চাওয়ার আর্জি  মহকুমা শাসকের অফিসে জমা পড়ার পরই বিষয়টি নিয়ে বিভিন্ন স্তরে চর্চা শুরু হয়েছে। মহকুমা শাসকের অফিসের এক আধিকারিক বলেন, বিষয়টি খুবই হাস্যকর। স্থানীয় ভাবে নিজের প্রভাব খাটাতে কেউ কাউকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিতেই পারেন। সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তাঁদের দেওয়া কথা অনুযায়ী প্রশাসনকে যদি চাকরি দিতে হয় তাহলে তো নিয়োগের পরীক্ষা ও ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়াটিই তুলে দিতে হবে।
মহকুমা শাসকের দপ্তরে জমা পড়া আবেদন থেকে জানা গিয়েছে, বেলিয়াঘাটার পূর্ব পাড়ার নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রেটি মধুমিতাদেবী বাবার জায়গার উপর নির্মাণ করা হয়েছে।   মধুমিতাদেবীর বাবা বেশ কিছু বছর আগেই ক্যান্সারে মারা গেছেন। স্থানীয় রাজনৈতিক দলনেতারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য ওই জমিটি নেওয়ার সময় দু’টি শর্ত দিয়েছিলেন। ওই গ্রামের তৃণমূল নেতা বৃন্দাবন প্রামাণিক বলেন, বেলিয়াঘাটার বুকে ওই জায়গাটির দাম প্রচুর। তাই অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি করার সময় আমরা যখন কোনও জায়গা পাচ্ছিলাম না তখন আমরা ওই পরিবারকে কথা দিয়েছিলাম, যদি ওই জায়গাটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য দেওয়া হয় তাহলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু হওয়ার সঙ্গে সঙ্গে মধুমিতাদেবীর মাকে কাজ দেওয়া হবে এবং যখন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তখন মধুমিতাদেবীকে ওই কেন্দ্রে স্থায়ী কাজ দেওয়া হবে।
সেই কথা মতো, মধুমিতাদেবীর মাকে ওই কেন্দ্রের রান্নার কাজে লাগানো হয়েছিল এবং মহিলার চাকরি করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। বৃন্দাবনবাবু বলেন, আমরা মধুমিতাদেবীকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের স্থায়ী কাজ দেব বললেও  কিন্তু কথা ছিল যে লিখিত পরীক্ষা দিয়ে পাস করতে হবে।
সম্প্রতি হয়ে যাওয়া অঙ্গনওয়াড়ি নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইন্টারভিউও তিনি দিয়েছেন কিন্তু সম্প্রতি প্রকাশিত হওয়া ফাইনাল প্যানেলে তাঁর নাম নেই। যদিও ওই মহিলা বলেন, প্যানেলে আমার নাম আছে কিনা এখনও সঠিকভাবে জানতে পারিনি কিন্তু আমি এখনও পর্যন্ত কোনও কললেটার পাইনি। তাই স্থানীয় রাজনৈতিক নেতাদের সাথে কথা বলি। ওনারাই আমাকে মহকুমাশাসকের কাছে আবেদন করতে পরামর্শ দেন।
মধুমিতাদেবী বলেন, আমি জানি যে প্যানেলে নাম না থাকা সত্ত্বেও এধরণের আবেদন হয়তো বা মূল্যহীন ও হাস্যকর। কিন্তু আমার আর্থিক অবস্থা খুবই খারাপ। আর যেহেতু আমি এবিষয়ে প্রতিশ্রুতি পেয়েছিলাম এবং লিখিত পরীক্ষায় পাসও করেছি তার জন্যই ওই পদটি প্রার্থনা করে আমি মহকুমা শাসকের কাছে আবেদন জানিয়েছি। আশা করি উনি আমার অবস্থা বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নেবেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে