এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

উচ্চমাধ্যমিকে নম্বর কম, ঘাটাল মহকুমার বিভিন্ন স্কুলে পরীক্ষার্থীদের বিক্ষোভ

Published on: July 24, 2021 । 10:43 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ: উচ্চমাধ্যমিকে আশানুরূপ নম্বর না আসার জন্য ঘাটাল মহকুমার বিভিন্ন স্কুলে পরীক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা গেল। কাউন্সিলের ফর্মূলা অনুযায়ী তাদের নম্বর না আসার জন্য স্কুলের প্রধান শিক্ষকের কাছে গিয়ে কান্নকাটি করে বিক্ষোভ দেখায় বলে জানা গিয়েছে। উচ্চমাধ্যমিকের মার্কশিট তৈরি হয়েছে মাধ্যমিক, একাদশের বার্ষিক এবং দ্বাদশের প্রাক্টিক্যাল বা প্রজেক্টের নম্বরের ভিত্তিতে। অর্থাৎ ২০১৯ সালের মাধ্যমিকের সর্বাধিক প্রাপ্ত নম্বরের

নিরিখে চারটি বিষয় থেকে ৪০ শতাংশ, ২০২০ সালের একাদশ শ্রেণির লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের ৬০ শতাংশ ও দ্বাদশের প্রোজেক্ট (২০ নম্বর) ও প্র্যাক্টিকাল (৩০ নম্বর)-এর গড় হিসাব করে দ্বাদশ শ্রেণির রেজাল্ট তৈরি হয়েছে। তাই ফল প্রকাশের আগেই পরীক্ষার্থীর জেনে গিয়েছিল কে কত নম্বর পাবে।  কিন্তু হাতে মার্কশিট পেয়ে পরীক্ষার্থীরা হতাশ হয়ে পড়ে। তারা বলে, কাউন্সিলের ফর্মূলা অনুযায়ী নম্বর দেওয়া হয়নি। সেজন্য পরীক্ষার্থীরা এই সমস্যার সমাধানের জন্য আজ ২৪ জুলাই যে যার নিজেদের স্কুলে বিক্ষোভ দেখায় বলে জানা গিয়েছে।
সংবাদের সঙ্গে এই ছবিটি দাসপুর-১ ব্লকের নন্দনপুর

হাইস্কুলের। ওই স্কুলে পরীক্ষার্থীদের বিক্ষোভের ছবিটি তুলেছেন ইন্দ্রজিৎ মিশ্র।  নন্দনপুর স্কুলের বিক্ষোভরত ছাত্রছাত্রীদের অভিযোগ, এবার পরীক্ষায় তাদের নাম্বার অনেকটা করেই কম এসেছে আর তার জন্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাই অনেকাংশে দায়ী। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজকুমার দাশ কর্মকার বলেন,ছাত্রছাত্রীদের নাম্বার বিষয়ে একটা সমস্যা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে নাম্বার কম আসার অভিযোগ এসেছে। আমরা দপ্তরে ওই সব পরীক্ষার্থীদের খাতাগুলি রিভিউয়ের জন্য আবেদন করছি।

ইন্দ্রজিৎ মিশ্র

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ