এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে হনুমান শাবকের মর্মান্তিক মৃত্যু

Published on: November 1, 2021 । 7:46 PM

মন্দিরা মাজি,’স্থানীয় সংবাদ’, ঘাটাল: ইলেকট্রিক তারে শক লেগে মর্মান্তিক মৃত্যু হল এক হনুমানের। নিজেদের মধ্যে খেলতে খেলতে হঠাৎ হাই টেনশনের ইলেকট্রিক তারে শক লেগে প্রাণ হারালেন হনুমান শাবক। ঘটনা দাসপুরের বাঝড়াকুণ্ডু চণ্ডীকালী মন্দির বড়বাঁধের সামনে। গ্ৰামের বাসিন্দা বিশ্বজিৎ দোলই বলেন, মাঝে মধ্যেই গ্ৰামের মধ্যে হনুমানের দল এসে উৎপাত চালায়। আজকেও ছোট বড় করে প্রায় ১৫ টি হনুমানের একটি দল গ্রামের মধ্যে আসে। নিজেদের মধ্যে খেলার সময় গাছের ওপর দিয়ে যাওয়া হাইটেনশনের ইলেকট্রিক তারে শক লেগে একটি হনুমান শাবক পড়ে যায়। গ্রামের লোকজনরা তা দেখতে পেয়ে হনুমান শাবকটিকে তুলে আনেন চিকিৎসার জন্য। স্থানীয় চিকিৎসককে দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেন। প্রায় ঘণ্টা দু’য়েক পর হনুমান শাবকটি মারা যায়।

এরপর গ্রামের লোকজনেরা মিলে হনুমান শাবকটিকে সমাধিস্থ করার ব্যবস্থা করেন এবং সমাধির ওপর মন্দির বানানোর পরিকল্পনাও করেন। হনুমান শাবকের এই মর্মান্তিক মৃত্যুকে ঘিরে এলাকায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও