এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ভিডিওঃযুবক খুনে অভিযুক্তদের ফাঁসি চেয়ে দাসপুর থানা ঘেরাও গ্রামবাসীদের

Published on: March 2, 2020 । 1:04 PM

চাই দৃষ্টান্তমূলক শাস্তি,ঝুলিয়ে দেওয়া হোক ফাঁসির দড়িতে,করা হোক জামিন নাকোচ। শাস্তি ঘোষণা না হওয়া পর্যন্ত খুনে অভিযুক্তদের হাজতের চার দেওয়ালেই রাখা হোক। দাসপুরে যুবক খুনের ঘটনায় সোমবার সকাল থেকেই প্রায় ২০০ জন গ্রামবাসী ঘেরাও করল দাসপুর থানা।

পাড়ার তরতাজা ছেলেটাকে নৃশংসভাবে খুন! ভুলতে পারছে দাসপুর থানার দাসপুর ২ ব্লকের মানুষগুলো। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে আজ ২ রা মার্চ তারা পথে।

এবছর ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি সকালে দাসপুর থানার ভগবতীপুরের ধান জমি থেকে উদ্ধার হয় ওই গ্রামেরই ছেলে ২৫ বছরের সঞ্জয় বরের গলা কাটা দেহ। তদন্তে নেমে দাসপুর পুলিস ওই দিনই গ্রেপ্তার করে সঞ্জয়ের বন্ধু তারই পাড়ার ছেলে অনুপম পালকে। পরে ২৫ ফেব্রুয়ারি জেলার বাইরে থেকে গ্রেপ্তার করা হয় শেখ রাজু নামে এক রাজমিস্ত্রীকে যে খুনের আগের দিনও ভগবতীপুরেই ছিল। সম্ভবত তাকেই এই খুনের জন্য ভাড়া করা হয়েছিল।

তদন্তে পুলিশ জানতে পারে সঞ্জয় ভিন্ রাজ্যে সোনার কাজ করতেন। বর্তমানে এখন সোনার কাজ ছেড়ে শেয়ার বাজারের কাছে যুক্ত হয়েছিলেন। সেখানে বন্ধু অনুপম পাল পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করে ফেরত পায়নি। সেই থেকে তিক্ততার শুরু। টাকা ফেরত না পেয়ে তীব্র ক্ষোভ শুরু হয় অনুপমের মধ্যে। তাই শেখ রাজু নামে মুর্শিদাবাদের ঠিকা শ্রমিকের সঙ্গে যোগসাজশ করে সঞ্জয়কে খুনের পরিকল্পনা করে অনুপম। ভগবতীপুরের মাঠে সঞ্জয়কে মদ খেতে ডাকে অনুপম, সঙ্গে ছিল শেখ রাজু। মদ খাইয়েই সঞ্জয়কে গলা কেটে খুন করা হয় বলে জানা গেছে। ওইদিন ভোর থেকেই শেখ রাজু এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল।

আজ গ্রামবাসীরা দাসপুর থানা ঘেরাও করে স্লোগান তুকে অভিযুক্তদের একটাই শান্তির আর্জি জানান,আর তা হল ফাঁসি।শান্তিপ্রিয় দাসপুরে এমন ভাড়াটে দিয়ে খুনের ঘটনা বিরল। দাসপুরবাসীও তাকিয়ে খুনের ঘটনা প্রমাণিত হলে দোষীরা শাস্তি পায় নাকি আইনের ফাঁকফোকর বেয়ে অভুযুক্তরা বেরিয়ে আসে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে