এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চুলের কাটিং দেখে বাবার বকুনি, অষ্টম শ্রেণির ছাত্রের আত্মহত্যা দাসপুরে

Published on: December 9, 2022 । 8:41 PM

সৌমেন মিশ্র: সিনেমার হিরোদের মতো ফ্যাশন করে চুলের কাটিং করেছিল দাসপুর থানার সালামপুরের কিশোর শুভজিৎ পোড়্যা(১৪)। ছাত্র অবস্থায় ওই ধরনের চুলের কাটিং  দেখে স্বাভাবিক ভাবেই চটে যান শুভজিতের বাবা শ্যামপদ পোড়্যা। ফলে তিনি আজ ৯ ডিসেম্বর(২০২২) তাঁর ছেলেকে বকাবকিও করেন। পুলিশ জানায়, সেই অভিমানেই আত্মহত্যার পথ বেছে নেয় শুভজিৎ। আজ দুপুরে সে তার নিজেদের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।  পুলিশ আজই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুভজিৎ দাসপুর-১ ব্লকের ব্রাহ্মণবসান হাইস্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত। সবে তার বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে। এই সময় বেশ কয়েক দিন তাকে স্কুলেও যেতে হবে না। তাই সে এলাকার দাদাদের অনুকরণ করে বিশেষ স্ট্যাইলে  চুল কাটার শখ হয় তার। বাড়িতে না জানিয়েই  আজ সে এলাকার একটি সেলুন থেকে নায়কদের মতো করে চুল কেটে নিয়ে আসে। তা দেখেই চটে যান শ্যামপদবাবু। ছেলেকে ভর্ৎসনাও করেন তিনি।  ছেলেকে বকাবকির পর উপদেশ দিয়ে বলেন, ছাত্র অবস্থায় ওই ভাবে ডিজাইন করে চুল কাটা ঠিক হয়নি। কারণ, এটা জীবন তৈরি করার বয়স। ব্যস এই টুকুই। বাবার বকুনির কিছুক্ষণ পরেই তাদেরই বাড়ির দোতলা থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে