এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের ঘোলসাইতে শিবরাত্রির মেলায় সাপের কামড়ের প্রতিকার নিয়ে সচেতনতা শিবির

Published on: March 1, 2022 । 11:37 PM

নিজস্ব সংবাদদাতা; স্থানীয় সংবাদ, ঘাটাল: শিবরাত্রি উপলক্ষ্যে মেলা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করল ঘাটালের ঘোলসাই শহিদ ক্ষুদিরাম ইয়ং স্পোর্টিং ক্লাব। ওই উপলক্ষ্যে আজ ১ মার্চ থেকে পাঁচদিন ব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে বলে ওই ক্লাবের কর্মকর্তারা জানান। এবছর মেলাটির ১১ তম বর্ষ। আজ প্রথমদিন সাপের কামড় ও তার প্রতিকার নিয়ে একটি সচেতনতা শিবির প্রদর্শন করে রেডক্রসের ঘাটাল শাখা। রেডক্রস সোসাইটির ঘাটাল শাখার সদস্য শুভঙ্কর ঘোষ প্রোজেক্টরের মাধ্যমে স্লাইড শো ও ভিডিও দেখিয়ে উপস্থিত গ্রামের মানুষদের সচেতন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেডক্রসের রিলিফ ইন চার্জ শুভদীপ সিংহ রায়, কোষাধ্যক্ষ শ্যামল রায় প্রমুখ।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব