এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

এখনও অনিশ্চয়তার মধ্যে ‘ঘাটাল উৎসব ও শিশুমেলা-২০২১’

Published on: January 7, 2021 । 6:19 PM

সুইটি রায়: ঘাটালবাসীর আবেগ শিশুমেলার এবছরের ভবিষ্যৎ এখনো হাইকোর্টের হাতে। করোনাকালীন পরিস্থিতিতে এবছর মেলা বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন মেলা কমিটির স্মরণিকা সম্পাদক দিবাকর সী  সহ  আরও কয়েক জন। তাঁদের দাবি ছিল মেলার ফলে করোনার সংক্রমণ বাড়তে পারে তাই এই বছরের মেলা বন্ধ করা হোক। ২০২০ এর ২০ ডিসেম্বর ওই মামলাটি দায়ের করা হয়েছিল। তাঁরা মূলত মামলাটি করেছিলেন অ্যাডমিনিস্ট্রেশনের বিরূদ্ধে। কলকাতা হাইকোর্টের এক আইনজীবী সূত্রে জানা গিয়েছে, ৬ জানুয়ারি এই মামলা সম্পর্কিত একটি অস্থায়ী আদেশে হাইকোর্ট জানিয়েছে শুধু অ্যাডমিনিস্ট্রেশন নয় এখানে মেলা কমিটিকেও কেসের পার্টি করতে হবে। এছাড়াও জেলা শাসক এবং মেলা কমিটিকে এফিডেভিট দিয়ে জানাতে হবে যে করোনা পরিস্থিতিকে সামনে রেখে মেলার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী ১১ জানুয়ারি এই মামলার শুনানি হতে পারে। আর তখনই জানা যাবে এই বছরের মেলার ভবিষ্যত। যদিও ইতিমধ্যেই প্রায় শেষ হয়ে গেছে মেলাপ্রাঙ্গণের অধিকাংশ দোকানদানির প্যান্ডেল বাঁধার কাজ। তবুও ১১ তারিখ হাইকোর্টের শুনানির ওপরই নির্ভর করছে সবকিছু।

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে