এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে নদী বাঁধের নিচে অবৈধ গোপন নির্মাণ নিয়ে উত্তেজনা, ভাঙচুর

Published on: February 8, 2020 । 9:28 PM

নিজস্ব সংবাদদাতা: ঘাটাল শহরের শিলাবতী নদীর বাঁধ নষ্ট করে বাঁচের নিচে অবৈধ গোপন গোডাউনের হদিশ মিলল। আজ ৮ই ফেব্রুয়ারি ঘাটাল শহরের ১৬ নম্বর ওয়ার্ডে এনিয়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, ঘাটাল শহরের অনুকুল আশ্রম যাওয়ার রাস্তায় আশীর্বাদ নামে একটি রেস্টুরেন্ট রয়েছে। অভিযোগ, ওই রেস্টুরেন্ট পুরসভার অনুমতি ছাড়াই আন্ডারগ্রাউন্ডে একটি বাড়ি নির্মাণ করছে। যে নির্মানটি শিলাবতী নদীর বাঁধের নিচ দিয়ে মাঝ বরাবর চলে গিয়েছে। এর ফলে বাঁধটি ভীষণভাবে ক্ষতির মুখে পড়েছে। রাস্তাটি যেকোনও সময় ভেঙে পড়তে পারে। শুধু তাই নয় বন্যার সময় এই জায়গা থেকে বড় বিপর্যয় হতে পারে। বাঁধ ভাঙলে ডুবতে পারে ঘাটাল ও দাসপুর থানার বিস্তীর্ণ অংশ। আজই স্থানীয় বাসিন্দারা বিষয়টি তারা প্রত্যক্ষ করেন। তারপরই এলাকার মানুষ বিক্ষোভ ও প্রতিবাদের ঝড় তোলেন। রেস্টুরেন্টে অল্পবিস্তর ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতি সামাল দিতে রাতেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। ঘাটাল পুরসভার চেয়ারম্যান বিভাস ঘোষ বলেন, ওই নির্মাণকার্যটি পুরসভাকে জানিয়ে করা হয়নি। কাউন্সিলর ও আমাকে জানাননি। কীভাবে বাঁধ ক্ষতি করে ওই নির্মাণটি করা হয়েছে তা নিয়ে পুরসভা থেকে তদন্ত করা হবে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক