এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে হঠাৎ সংঘের রক্তদান

Published on: September 8, 2019 । 9:30 PM

রবীন্দ্র কর্মকার: ঘাটালের কোন্নগর হঠাৎ সংঘের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল। আজ ৮ সেপ্টেম্বর ঘাটাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় ওই রক্তদান শিবিরে ৯ জন মহিলা সহ মোট ৫৪ জন রক্তদান করেন। ওই সংঘের সম্পাদক লক্ষ্মীকান্ত দাস এবং সভাপতি সুজিত পাখিরা বলেন, আমরা প্রতিবছরই এই সামাজিক অনুষ্ঠানটি করে আসছি ব্লাড ব্যাংকে রক্তের যোগান অব্যাহত রাখতে। এদিন শিবিরের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন ঘাটাল পুরসভার চেয়ারম্যান বিভাস ঘোষ, ঘাটাল পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কার্তিক খাঁড়া, সমাজসেবী সুদীপ মন্ডল প্রমুখ। ওই শিবিরে এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

লাঠিতে ভর করেই ১৮ বার রক্তদানে নজির দাসপুরের মন্মথের

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের