এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

করোনা থেকে সুস্থ হয়ে আবার করোনা আক্রান্তদের সঙ্গেই…

Published on: October 5, 2020 । 4:33 PM

সামিউল ইসলাম: করোন সংক্রমিত হয়েছিলেন  হাসপাতালের সুপার ডাঃ মনোজিৎ বিশ্বাস। করোনা জয় করে করোনা যোদ্ধা ডাঃ বিশ্বাস আবার আজ থেকে ডিউটিতে যোগদান করলেন। আজ তাঁকে হাসপাতালের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। যদিও তাঁর করোনা সংক্রমিত হওয়ার ঘটনাটি জানাজানি হওয়ার পর তিনি  ১৯ সেপ্টেম্বর থেকে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। হোম কোয়ারেন্টাইনে থাকা কালীনও তিনি অফিসিয়াল সমস্ত কাজ কর্মই চালিয়ে গিয়েছেন।
প্রসঙ্গত, ডাঃ বিশ্বাস তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছেন।  ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার, ঘাটাল ব্লক মেডিক্যাল অফিসার এবং ঘাটাল মহকুমা সহকারি স্বাস্থ্য আধিকারিক—এই তিনটি পদ তাঁকে সামলাতে হচ্ছে। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে তিনি হঠাৎ করে করোনা সংক্রমিত হন।  তিনি করোনা সংক্রমিত হওয়ার পরই তাঁর মা-বাবাও সংক্রমিত হয়েছিলেন। তাতেও থেমেছিল না তাঁর দৈনন্দিন কাজ কর্ম।  সংক্রমিত অবস্থাতেই এখনও তাঁকে প্রায় ১২-১৪ঘণ্টা করে অফিসের কাজ করতে হয়েছে।  আজ  ৫ অক্টোবর তিনি সরাসরি ঘাটাল হাসপাতালে এসে কাজে যোগদান করলেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক