এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের কল্মীজোড়ে গ্যাস সিলিণ্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

Published on: May 15, 2020 । 8:19 PM

লকডাউনের মাঝে বাড়ির সদস্যের শ্রাদ্ধানুষ্ঠান,তবে তা সামাজিক দূরত্ব মেনেই। সেই অনুষ্ঠানের রান্নার গ্যাস সিলিন্ডারেই অগ্নিকাণ্ড আর সেই আগুনই ছড়িয়ে পড়ে বাড়িতে,পুড়ে ছাই বাড়ির অধিকাংশ জিনিসপত্র।

সামালদিতে না পেরে খবর যায় ঘাটাল ফায়ার ব্রিগেডে। দমকল বাহিনীর ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন আয়ত্বে আসে।

ঘটনা দাসপুর থানার কল্মীজোড় ফকির বাজার এলাকার শাঁকারী পাড়ার কাশি নাথ দত্তের বাড়ির। এই বাড়িতেই শ্রাদ্ধানুষ্ঠান শেষে বিকেল ৪টা নাগাদ হঠাৎ অগ্নিকান্ড। পর পর দুটি গ্যাসের সিলিণ্ডারে আগুন,পুড়ে ছাই বাড়ির ইলেক্ট্রিক ওয়ারিং সহ প্রায় ৪০ হাজার টাকার জিনিসপত্র।

তবে ঘাটাল দমকল বাহিনীর কাজে খুবই খুশি পরিবার ও গ্রামবাসী। ফোনের কয়েক মূহুর্তে ঘটনাস্থলে পৌঁছে তাঁরা যেভাবে আগুন নেভানো ও প্রাণের ঝুঁকি নিয়ে গ্যাস সিলিণ্ডার সরিয়ে দেন তা না হলে ঘিঞ্জি ওই দত্তপাড়ায় একাধিক বাড়িতে আগুন ছড়িয়ে পড়ত।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে