এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে অরণ্য সপ্তাহ উদযাপন শুরু

Published on: July 17, 2020 । 10:29 PM

তৃপ্তি পাল কর্মকার: ১৪ থেকে২১জুলাই ধরে চলছে অরণ্য সপ্তাহ উদযাপন। ১৪ জুলাই বিট অফিস লাগোয়া পথের ধারে গাছ লাগিয়ে এই অরণ্য সপ্তাহ উদযাপন করেন ঘাটাল মহকুমা সোশ্যাল ফরেষ্ট্রির রেঞ্জার বিশ্বনাথ মুদিকোরা। এই অরণ্য সপ্তাহ উপলক্ষ্যে সুলতান নগর বিট অফিস থেকে চারাগাছ বিলি করা হচ্ছে। মেহগনি, নিম, আকাশমণির চারা তুলে দেওয়া হচ্ছে মানুষের হাতে। মোট ৫ হাজার চারা মানুষের হাতে তুলে দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে।
অন্যদিকে দাসপুর-২ ব্লকের মাগু ড়িয়া নবোদয় সেবা সংঘের মাঠে ফলের চারা রোপন ও বৃক্ষ পাট্টা দেবার মধ্য দিয়ে অরণ্য সপ্তাহ শুরু করলেন দাসপুর-২ ব্লকের বিডিও অনির্বাণ সাহু। •বন দপ্তরের ছবিগুলি পাঠিয়েছেন মলয় ঘোষ এবং নবোদয় সেবা সংঘের ছবিটি পাঠিয়েছেন গোপাল করণ।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক