এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে গ্যাস ব্লাস্টের জেরে ক্ষীরপাই সড়কে যানজট

Published on: October 30, 2019 । 9:11 AM

শুভদীপ ঘোষ: আজ ৩০ অক্টোবর সকালে ঘাটাল থানার জলসরায় গ্যাস সিলিন্ডার ফেটে বিপত্তি। আতঙ্ক ছড়িয়ে পড়ে সারা এলাকায়। তারই জেরে ঘাটাল-ক্ষীরপাই সড়কে দীর্ঘক্ষণ যানজট হয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে ঘাটাল থানার জলসরায়  সাজ্জাত আলির চা দোকানের রান্নার গ্যাস সিলিন্ডারটি হঠাৎ করে ফেটে যায়। গ্যাস সিলিন্ডারটি ফেটে যাওয়ার ফলে সকলে হকচকিয়ে যান। সঙ্গে সঙ্গে সিলিন্ডারটিকে টেনে নিয়ে ঘাটাল-ক্ষীরপাই সড়কের ওপর রেখে নেভানোর চেষ্টা করা হয়। একই সঙ্গে ঘাটালের দমকলবাহিনীকে খবর দেওয়া হয়। দমকল বাহিনী আসার আগেই স্থানীয়দের চেষ্টায় সিলিন্ডারটি নেভানো সম্ভব হয়। পরে দমকল বাহিনীও আগুন নেভানোর কাজে হাত লাগায়।  সিলিন্ডার নেভাতে গিয়ে প্রায় ৩০ মিনিট ওই সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক